উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

প্রেস রিলিজ
২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪

উচ্চশিক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস সম্পর্কে ধারণা দিতে উত্তরা ইউনিভার্সিটিতে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা। ‘ফিউচার ইজ ইয়োর্স’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান ও ক্যারিয়ার গড়ার সুযোগের মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে কাজ করছে উত্তরা ইউনিভার্সিটি। শিক্ষার্থী ও অভিভাবকদের ক্যাম্পাস ঘুরে দেখা এবং বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে তারা সরাসরি যোগাযোগ করতে পারেন। শিক্ষার্থীদের পাশে থাকা এবং অভিভাবকদের পরামর্শ নেওয়ার কথাও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে উত্তরা ইউনিভার্সিটি। উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় বিশ্ববিদ্যালয়টি।

অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ বলেন, এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী আয়োজন। আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারের পাশাপাশি স্থায়ী ক্যাম্পাসের পরিবেশ, সুযোগ-সুবিধা ও যুগোপযোগী পাঠ্যক্রম সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানানো এ আয়োজনের উদ্দেশ্য। একই ছাদের নিচে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগও রাখা হয়েছে।

আয়োজকরা জানান, মেলায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্কুলের অধীনে ১৪টি বিভাগের পৃথক স্টল রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টলও রাখা হয়েছে। মেলা চলাকালে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি, তাৎক্ষণিক ভর্তির ওয়ান-স্টপ সেবা এবং উপহারসামগ্রীর ব্যবস্থা রয়েছে।

মেলায় শিক্ষার্থী ও অভিভাবকরা সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুযোগ-সুবিধা, গবেষণা, সহশিক্ষা কার্যক্রম এবং ক্যাম্পাসের পরিবেশ সম্পর্কে জানতে পারছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
যুক্তরাজ্যে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হাইকমিশনার
যুক্তরাজ্যে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের হাইকমিশনার
টঙ্গীতে মাদরাসায় হামলার মামলায় জামিন পেলেন ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমি
টঙ্গীতে মাদরাসায় হামলার মামলায় জামিন পেলেন ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমি
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
ভাটারা থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
গোপালগঞ্জে বিকাশ-নগদ-রকেটের হিসাব বন্ধ: ফোনে যে বার্তা পাচ্ছেন গ্রাহকরা
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর বেঁধে দিলো বাংলাদেশ ব্যাংক
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
ডিসেম্বরে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, জবাবে যা বললেন রিজভী
আজ আবারও বসছে মজুরি বোর্ড
আজ আবারও বসছে মজুরি বোর্ড