মাশরাফি বন্দনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৬, ০১:৫২আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ০১:৫২

বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আবারও বীরত্বের পরিচয় দিলেন। রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তার অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সে ইংলিশদের বিপক্ষে জয় তুলে নেয় টাইগাররা। দলকে জয় এনে দেওয়া এ ‘নড়াইল এক্সপ্রেস’ কে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। মাশরাফি বিন মুর্তজা

মাহদিয়া জান্নাত নামে এক কলেজ শিক্ষার্থী স্ট্যাটাস দিয়েছেন, ‘মাশরাফি ছাড়া বাংলাদেশ ক্রিকেট টিম অসম্পূর্ণ। তার মতো একজন অধিনায়ক পেয়ে আমরা সত্যিই অনেক গর্বিত।’
মাশরাফি বন্দনা
ইমরান হোসেন নীরব নামে এক লেখক তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, ‘অনেক শুভকামনা প্রিয় ম্যাশ। এগিয়ে যাও, আমরা আছি তোমাদের সাথে। তুমি মাঠে থাকলেই হবে আর কিছু লাগবে না... জয় এমনি চলে আসবে।’ মাশরাফি বন্দনা

লাবনী মৃধা নামে এক কলেজ শিক্ষার্থী স্ট্যাটাস দিয়েছেন, ‘যদি আমরা হাতে ক্ষমতা থাকত তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ খেতাবে ম্যাশ ভাইয়াকে ভূষিত করতাম।’ মাশরাফি বন্দনা
সাদি নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, ‘স্যালুট বস। তোমার মতো যোদ্ধা বেঁচে থাকুক বাংলার সারা মানুষের বুকের মাঝে। তুমি আমার নও, পুরো বাংলাদেশের হিরো।’ মাশরাফি বন্দনা
আরাফাত চৌধুরী অন্তু নামে প্রথম বিভাগের এক ক্রিকেটার স্ট্যাটাস দিয়েছেন, সাবাস মাশরাফি... তুমি আমাদের সবার হিরো।’ মাশরাফি বন্দনা
প্রসঙ্গত, রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৩৪ রানে জয় তুলে নেয় বাংলাদেশ। এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতায় ফিরেছে টাইগাররা। সেইসঙ্গে জিইয়ে রেখেছে টানা সপ্তম সিরিজ জয়ের সম্ভাবনা।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান