‘হই হই রই রই, অস্ট্রেলিয়া গেল কই’

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ আগস্ট ২০১৭, ১৬:২৩আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ১৬:৩৪

‘হই হই রই রই, অস্ট্রেলিয়া গেল কই’ ‘জয় বাংলা, বাংলার জয়, হই হই রই রই, অস্ট্রেলিয়া গেল কই’- এভাবেই উল্লাস করলেন সাতক্ষীরাবাসী। দেশের মাটিতে প্রথমবার টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

বুধবার ম্যাচ জেতার পরপরই সাতক্ষীরা প্রেসক্লাব থেকে এ আনন্দ মিছিলটি বের হয়। এসময় সাতক্ষীরার দুই কৃতি সন্তান সৌম্য-মোস্তাফিজ ও টাইগার ক্রিকেট দলের সবাইকে অভিনন্দন জানানো হয়।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২০ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। কারণ অসিদের বিপক্ষে টেস্টে এটাই প্রথম জয় টাইগারদের। তাই এমন জয়ের উপলক্ষ পেয়ে চুপ মেরে আর বসে থাকেননি সাতক্ষীরাবাসী।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দেশের পতাকা নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, ভ্যান চালক, চায়ের দোকানীসহ ক্রীড়ামোদীরা যোগ দেন এই মিছিলে।

/এফআইআর/

/এফআইআর/
সম্পর্কিত
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
নাঈমের পাশে আমরা আছি: তামিম
ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না