সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফেরালেন মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৭

সেঞ্চুরিয়ান ওয়ার্নারকে ফেরালেন মোস্তাফিজ বৃষ্টি শেষে তৃতীয় দিনের খেলা অবশেষে শুরু হয়েছে। দুপুর সোয়া একটায় শুরু হওয়া এই ম্যাচে বড় লক্ষ্যের দিকেই যাচ্ছিল অস্ট্রেলিয়া। হ্যান্ডসকম্ব ও ওয়ার্নার জুটি ভোগাচ্ছিল শুরু থেকে। শেষ পর্যন্ত দলীয় ২৫০ রানে থামে ১৫২ রানের ভয়ঙ্কর এই জুটি। রান আউট হয়ে ফিরে যান হ্যান্ডসকম্ব। বিদায় নেওয়ার আগে ১৪৪ বলে ৮২ রানে ফেরেন এই তারকা। যেখানে ছিল ৬টি চার। অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনার ওয়ার্নার। টানা দুই টেস্টেই শতকের দেখা পেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
ওয়ার্নারের ব্যাটে ভর করেই লিড নেওয়ার দিকে এগোচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মোস্তাফিজ এসে দলীয় ২৯৮ রানে তাকে তালুবন্দী করান ইমরুল কায়েসের। ওয়ার্নার বিদায় নেন ১২৩ রানে। ২৩৪ বলের ইনিংসে ছিল ৭টি চার! অসিদের সংগ্রহ ৪ উইকেটে ৩০৫ রান। ম্যাক্সওয়েল ব্যাট করছেন ২১ রানে। সঙ্গে আছেন কার্টরাইট।  
এর আগে অবশ্য বৃষ্টির বাগড়ায় তৃতীয় দিনের প্রথম সেশন কোনও খেলাই ছাড়া শেষ হয়ে। ফলে আজ ৬৭ ওভার কমপক্ষে খেলা হবে। বুধবার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ছিল ৮০ রানে। দ্বিতীয় দিনের পুরোটা সময়ই হতাশায় কেটেছে স্বাগতিকদের। পুরোদিনে ৬৪ ওভার বোলিং করে বাংলাদেশের বোলারদের সাফল্য ছিল দুই উইকেট। অতিথিদের দলের স্মিথ-ওয়ার্নার-হ্যান্ডসকম্ব মিলে স্বাগতিক বোলারদের বেশ করেই চেপে ধরেন। এই তিন ব্যাটসম্যানদের প্রচেষ্টাতে অতিথিরা দুই উইকেট হারিয়ে দ্বিতীয় দিনে সংগ্রহ করে ২২৫ রান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম