জাতীয় লিগের দুই রাউন্ডের সূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৪আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩১

জাতীয় লিগের দুই রাউন্ডের সূচি শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসর। এবারের আসরের নামকরণ করা হয়েছে ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ক্রিকেট লিগ। এবার খেলা অনুষ্ঠিত হবে পাঁচটি ভেন্যুতে।

বিসিবি আনুষ্ঠানিকভাবে সূচি প্রকাশ না করলেও বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে শুরু হচ্ছে এবারের লিগ। এদিন প্রথম রাউন্ডে আটটি দল মাঠে নামবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে প্রথম স্তরের ম্যাচে রংপুর বিভাগের মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন খুলনা। প্রথম স্তরের অপর ম্যাচে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা বিভাগের মুখোমুখি হবে বরিশাল বিভাগ।

এছাড়া একই দিন দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা মেট্রো খেলবে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর সঙ্গে লড়বে সিলেট বিভাগ।

প্রথম রাউন্ডের তিনদিন পর আগামী ২২ সেপ্টেম্বর শুরু হবে লিগের দ্বিতীয় রাউন্ড। চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম স্তরে শেখ আবু নাসের স্টেডিয়ামে খুলনা বিভাগের বিপক্ষে খেলবে বরিশাল বিভাগ। প্রথম স্তরে অপর ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগ খেলবে রংপুর বিভাগের বিপক্ষে।

এদিকে দ্বিতীয় স্তরে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা মেট্রো খেলবে সিলেট বিভাগের বিপক্ষে। দ্বিতীয় স্তরের অপর ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগ আতিথ্য দেবে চট্টগ্রাম বিভাগকে।

এবার ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের গত আসরের চ্যাম্পিয়ন খুলনা বিভাগের সঙ্গে প্রথম স্তরে আছে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ ও রংপুর বিভাগ। গতবার দ্বিতীয় স্তরে শীর্ষস্থান অর্জন করে প্রথম স্তরে উঠে এসেছে রংপুর বিভাগ।

অন্যদিকে প্রথম স্তর থেকে অবনমনের ফলে দ্বিতীয় স্তরে নেমে গেছে ঢাকা মেট্রো। তাদের সঙ্গে দ্বিতীয় স্তরে আছে চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ ও রাজশাহী বিভাগ।

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম