ভারত সফরে জায়গা পাননি নিশাম-ব্রুম

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৯

ভারত সফরে জায়গা পাননি নিশাম-ব্রুম আগামী মাসে ভারত সফর করবে নিউজিল্যান্ড। সীমিত ওভারের ম্যাচ খেলতে ৯ জনের একটি মৌলিক দল ঘোষণা করে রেখেছে কিউইরা। সেখানে স্থান হয়নি অলরাউন্ডার জিমি নিশাম ও ব্যাটসম্যান নিল ব্রুমের। স্কোয়াডের বাকি ৬ সদস্য নির্বাচন করা হবে নিউজিল্যান্ড এ দল থেকে। যারা ইতোমধ্যে ভারত সফরে রয়েছে।

জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে জ্বলে উঠতে না পারাতেই জায়গা পাননি এই দুই ক্রিকেটার। নিউজিল্যান্ড কোচ মাইক হেসন তার ব্যাখ্যায় তেমন কথাই জানালেন, ‘নিশাম ও নিলের জন্য বিষয়টি হতাশাজনক মনে হতেই পারে। তবে তাদের সঙ্গে কথা বলেছি, যেসব জায়গায় উন্নতি প্রয়োজন সেগুলো তাদের জানিয়ে দিয়েছি। যদি তারা উন্নতি করে, তাহলে গ্রীষ্মকালে খেলায় ফিরতে পারবে।’

বলতে গেলে বাজে ফর্মেই এমনটি হয়েছে দুই ক্রিকেটারের। চ্যাম্পিয়নস ট্রফিতে তিন ইনিংসে মাত্র ৪৭ রান এসেছে নিশামের। ৭ ওভারে তার ঝুলিতে ছিল না কোনও উইকেট। ব্রুমের ক্ষেত্রেও ছিল দৈন্যদশা। করেছেন মাত্র ৬১ রান!

প্রাথমিক স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, টম ল্যাথাম, অ্যাডাম মিলনে, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি