দুবাইয়ে জয়ে শুরু পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
১৪ অক্টোবর ২০১৭, ০০:৫৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ০০:৫৯

দুবাইয়ে জয়ে শুরু পাকিস্তানের দুবাইয়ে প্রথম ওয়ানডেতে টস জিতে শুরুতে ফিল্ডিং নিয়েছিল শ্রীলঙ্কা। তাতেও লাভ হয়নি। ৬ উইকেটে ২৯২ রানের সংগ্রহ করে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। শ্রীলঙ্কা শেষ পর্যন্ত ৮ উইকেটে থামে ২০৯ রানে। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান।

পাকিস্তানের বড় সংগ্রহের পেছনে ভূমিকা ছিল বাবর আজমের সেঞ্চুরি ও শোয়েব মালিকের সঙ্গে শতরানের জুটি। এই ম্যাচে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পান বাবর। ১৩১ বলে করেন ১০৩ রান। অপরদিকে শোয়েব মালিক ছিলেন আরও আগ্রাসী। তার এই ব্যাটিংয়েই বড় সংগ্রহ পায় পাকিস্তান। ৬১ বলে ৮১ রানে বিদায় নেন। শেষ দিকে ইমাদ ও হাসান আলী মিলে সংগ্রহ কিছুটা বাড়িয়ে নেন।

জবাবে শ্রীলঙ্কা খেলতে নেমে ধীর গতির শুরু করেছিল। কিন্তু পাকিস্তানের বোলিংয়ে থিতু থাকতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে আগেই ছিটকে যাওয়া নিশ্চিত করে ফেলে। হাফসেঞ্চুরি করেও দলকে বাঁচাতে ব্যর্থ হন থিরিমান্নে ও ধনঞ্জয়।

পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন রুম্মন রইস ও হাসান আলী। একটি নেন মোহাম্মদ হাফিজ ও শাদাব খান।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম