ছিটকে গেলেন কুশল পেরেরা, বদলি ধনঞ্জয়

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৮, ১১:১২ আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১১:২৪

 

ধনঞ্জয় ডি সিলভা ত্রিদেশীয় সিরিজে চোটের তালিকায় যোগ দিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।  টেস্ট দলে তার থাকা নিয়ে রয়েছে সংশয়। সেই খবরের মাঝে আরেকটি দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা। চোট নিয়ে ছিটকে গেছেন কুশল পেরেরা। তার বদলি হিসেবে যোগ দেবেন ধনঞ্জয় ডি সিলভা।

ধনঞ্জয় শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে খেলেছেন ১৭টি। সবশেষে খেলেছেন ২০১৭ সালের জুনে। আর ডিসেম্বরে সবশেষ টেস্ট খেলেছেন ভারতের বিপক্ষে দিল্লিতে। ওই ম্যাচে ধনঞ্জয়ের সেঞ্চুরিতেই টেস্ট বাঁচায় শ্রীলঙ্কা।  যদিও চোটের কারণে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যেতে হয়েছে ওই টেস্টে। তাই সীমিত ওভারের সিরিজে দেখা যায়নি তাকে।   

রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে সাইড স্ট্রেইনের চোটে পড়েন কুশল। ওই ম্যাচে ৪৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন। যদিও চোটের কারণে বিশ্রাম নিতে বলায় টুর্নামেন্টের বাকি ম্যাচে দেখা যাবে না কুশলকে।

এর আগে ম্যাথুজ হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েই দেশে ফিরে গেছেন। ত্রিদেশীয় সিরিজে তাকে আর দেখা যাচ্ছে না। তবে টেস্টে খেলবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

/এফআইআর/
সম্পর্কিত
ডেথ ওভারে পেসারদের দাপট, আইসিসির যে নিয়মে মিলছে সুফল
ক্রিকেটে প্রযুক্তির নতুন অধ্যায়, ডিআরএসে যুক্ত হলো ‘সনিক’
ব্রুকের ডাবল সেঞ্চুরিও বৃথা, ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার ইতিহাস
সর্বশেষ খবর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
এবার নারী শিল্পীদের অংশগ্রহণে আপত্তি, সুনামগঞ্জে বন্ধ হলো বাউল গানের আসর
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
সাজা শেষেও বাংলাদেশে বন্দি ১৬৮ ভারতীয়, কেন দায়িত্ব নিচ্ছে না ভারত?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?
এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী
এনসিপি পুনর্গঠন, নতুন দায়িত্বে হাসনাত-সারজিস-আসিফ-পাটওয়ারী
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান