স্কুল ক্রিকেটে ইমরানের ডাবল সেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২০

পিরোজপুরে জেলা পর্যায়ের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন ইমরান।  ভবিষ্যতের তারকার খোঁজে গত সপ্তাহে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট। আর তাতে অসাধারণ কীর্তি গড়েছেন আল ইমরান। পিরোজপুরে জেলা পর্যায়ের ম্যাচে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি।

এছাড়া বল হাতে চমক দেখিয়েছেন খুলনা ন্যাশনাল হাই স্কুলের বাঁ-হাতি স্পিনার সাব্বির। খুলনা জেলা পর্যায়ের ম্যাচে ২২ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন খুদে স্পিনার।

স্কুল ক্রিকেটে সোমবার ২৪২ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন হালুয়ারহাট স্কুলের আল ইমরান। একই স্কুলের তাইজুল ইসলামও ২১ রান খরচায় তুলে নেন ৬ উইকেট।

আর ইমরানের অতিমানবীয় পারফরম্যান্সে টেকনিক্যাল স্কুলকে ২৭৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হালুয়ারহাট স্কুল।

শুরুতে আল ইমরানের ডাবল সেঞ্চুরিতে ব্যাটিংয়ে নেমে ৩৭৮ রানের পাহাড়সম স্কোর গড়ে হালুয়ারহাট। ১১৬ বলে ২৪২ রানের ইনিংস খেলেন আল ইমরান। ২৫ বাউন্ডারির সঙ্গে ১৬টি ছক্কা হাঁকান। মিডল অর্ডারে ৪২ রান যোগ করেন অলরাউন্ডার তাইজুল।

৩৭৯ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায় টেকনিক্যাল স্কুল। তাইজুলের ৬ উইকেটের সঙ্গে ৩ উইকেট নেন ইমরান।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম