লন্ডন প্রবাসী সাফওয়ান ফাইনালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৪৫

নীল জার্সিতে সাফওয়ান জাতীয় চ্যাম্পিয়নশিপের প্রথম দিনের প্রথম রাউন্ডেই প্রতিপক্ষকে হারিয়ে চমক দেখিয়েছেন লন্ডন প্রবাসী আল সাফওয়ান উদ্দিন।  শুক্রবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে দ্বিতীয় দিনে ৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে জায়গা করে নিয়েছেন ১৮ বছর বয়সী এই বক্সার।
সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সাফওয়ান হারিয়েছেন সেনাবাহিনীর ফয়সাল মোল্লাকে। শনিবার ফাইনালে সাফওয়ানের প্রতিপক্ষ রাকিব শেখ ও অমিত মন্ডলের মধ্যে বিজয়ী বক্সারের মধ্যে একজন।
সেমিফাইনাল জিতে সাফওয়ান বেশ উচ্ছ্বসিত, ‘আমার লক্ষ্যই হল দেশের জন্য কিছু একটা করা। তার আগে জাতীয় আসরে ভালো করতে হবে। খেলার মধ্যে কীভাবে পয়েন্ট নিতে হয় সেটা আমার জানা আছে। ’ তিনি আরও যোগ করে বলেন, ‘বাংলাদেশের বক্সারদের মান ভালো। সেমিফাইনালে তো শেষ পর্যন্ত লড়াই হয়েছে। যা আমাকে বেশ অনুপ্রাণিত করেছে।  এভাবে ভালো খেলে ফাইনালও জিততে চাই।’
স্থানীয় দুজন বক্সার প্রশংসা করেছেন সাফওয়ানের।  বিশেষ করে রবিন মিয়া ও মশিউর রহমান কাজলের দৃষ্টিতে সাফওয়ানের পারফরম্যান্স অকেটাই মুগ্ধ করেছে তাদের।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম