১ কি.মি. পতাকায় আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি
০১ জুন ২০১৮, ১৭:৪১আপডেট : ০৩ জুন ২০১৮, ১৬:৪৮

১ কি.মি. দীর্ঘ পতাকা নিয়ে র‌্যালিতে সমর্থকরা। ফুটবল বিশ্বকাপ এলেই পতাকার বাহার নিয়ে মেতে ওঠে ভক্ত সমর্থকরা। রাশিয়া বিশ্বকাপ শুরুর দিন তেরো বাকি থাকলেও বিশ্বকাপের উত্তেজনা-উন্মাদনায় কাঁপছে গোটা দেশ। যার ধারাবাহিকতায় ১ কিলোমিটার লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়ে বিশ্বকাপকে স্বাগত জানিয়েছে ঠাকুরগাঁওয়ের আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী।

শুক্রবার সকালে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠী ঠাকুরগাঁও প্রেসক্লাব থেকে পতাকা নিয়ে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের করে। একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

পতাকাসহ আর্জেন্টিনা সমর্থকদের একাংশ। র‌্যালিতে সমর্থকদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ১ কিলোমিটার লম্বা আর্জেন্টিনার কয়েকটি পতাকাসহ বিভিন্ন ব্যানার, ফেস্টুনের পসরা সাজিয়ে বসে। র‌্যালি শেষে বিশ্বকাপের সকল খেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরের ‘বড় পর্দায়’ দেখানো হবে বলেও জানানো হয়।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম