এশিয়া কাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে সালমারা

স্পোর্টস ডেস্ক
০৪ জুন ২০১৮, ১১:২৯আপডেট : ০৪ জুন ২০১৮, ১৩:৪৪

পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে সালমার দল। অথচ এই দলটাই আগের ম্যাচে ছিল বিবর্ণ। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৬৩ রানে গুটিয়ে হার দিয়ে যাত্রা শুরু করেছিল সালমারা। সেই দলটিই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে দুইবারের রানার্সআপ পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটে বড় ব্যবধানে।

কুয়ালালামপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল সালমা খাতুনের দল। গত ম্যাচের মতো আজকেও বোলিংয়ে দুর্দান্ত ছিল মেয়েরা। ৫ উইকেটে তুলে নিয়ে পাকিস্তানকে রুখে দিয়েছিল মাত্র ৯৫ রানে। জবাবে খেলতে নামা বাংলাদেশের ব্যাটসম্যানরা আজ আর কোনও ভুল করেনি। দলটা পাকিস্তান বলেই বুক চিতিয়ে লড়াই করেছে শেষ পর্যন্ত। ৭ ওভারে ২৫ রানে দুই উইকেট হারানো বাংলাদেশের হয়ে লড়াই করেছেন নিগার সুলগানা। ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েছেন।

ম্যাচসেরা ফাহিমা এছাড়া শুরুতে ওপেনার শামিমা সুলতানাও ছিলেন দায়িত্বশীল। নিদা দারের বলে ফেরার আগে করেছেন ৩১ রান। শেষ দিকে নিগার সুলতানার সঙ্গে ১৯ বলে ২৩ রানে অপরাজিত ছিলেন ফাহিমা খাতুন। এই দুইজনে ভর করে ১৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হন ফাহিমা খাতুন। ৪ ওভার বল করে ১৮ রানের বিনিময়ে নেন ১ উইকেট। ২৩ রান দিয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাহিদা আক্তার। একটি করে নেন সালমা খাতুন ও রুমানা আহমেদ।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম