রাশিয়ায় উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন না পেলে!

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০১৮, ১৪:১৯আপডেট : ১১ জুন ২০১৮, ১৪:২০

ব্রাজিল কিংবদন্তি পেলে। ১৪ জুন রাশিয়ায় শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আর এদিনই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির একজন ছিলেন ফুটবল কিংবদন্তি পেলে। যদিও অসুস্থতার কারণে তার উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বলা হচ্ছে অসুস্থতার জন্যে রাশিয়া সফর বাতিল করেছেন তিনবারের বিশ্বকাপ জয়ী তারকা পেলে।

তার এক মুখপাত্র স্পেনিশ বার্তা সংস্থা ইফে কে জানিয়েছেন, ‘তিনি সুস্থবোধ করছেন না। তার পায়ে কিছু সমস্যা রয়েছে।’

মস্কোর লুজনিকি স্টেডিয়ামে আমন্ত্রণ পাওয়া মূল অতিথিদের অন্যতম ছিলেন পেলে। বর্তমান পরিস্থিতিতে অসুস্থতায় তার উপস্থিতির সম্ভাবনা এখন শূন্য।

৭৭ বছর বয়সী এই তারকা বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বেশ কয়েকটি অস্ত্রোপচারও হয়েছে তার। যার জন্যে খুব বেশি জনসম্মুখে দেখা যায় না ব্রাজিল কিংবদন্তিকে।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম