দ্বিতীয় ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ মরক্কো

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০১৮, ১২:২১আপডেট : ২০ জুন ২০১৮, ১৬:৪৪

অনুশীলনে পর্তুগাল। ছবি-রয়টার্স।

প্রথম ম্যাচে স্পেনকে জিততে দেয়নি পর্তুগাল। ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচটিতে ওয়ান ম্যান শোতে রোনালদোই ছিলেন পাদপ্রদীপের আলোয়। ‘বি’ গ্রুপের অপর ম্যাচে আবারও মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। সম্প্রচার করবে বিটিভি, মাছরাঙা, সনি টেন টু ও টেন থ্রি চ্যানেল।
গত বিশ্বকাপে এই পর্তুগালই ছিল ছন্নছাড়া একটি দল। ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বেই নিতে হয়েছিল বিদায়। দুই বছর আগের সেই হতাশাকে পেছনে ফেলে পর্তুগাল এখন দুরন্ত একটি দল। ২০১৬ সালে ইউরো জিতে তার প্রমাণ আগেই দিয়ে রেখেছে পর্তুগিজরা। সান্তোসের এই দলটির ক্ষুরধার আক্রমণ কেমন হতে পারে তার চিত্রটা টের পাওয়া গেছে স্পেনের বিপক্ষে।

উল্টো দিকে প্রথম ম্যাচে ইরানের কাছে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে মরক্কো। তবে অতীত থেকে প্রেরণার নুড়ি খুঁজে নেওয়ার রসদ আছে মরক্কোর। ১৯৮৬ সালে এই মরক্কোই ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল পর্তুগালকে। ওই টুর্নামেন্টে প্রথম জয় ছিল আফ্রিকান দেশটির। আর বিশ্বকাপের একমাত্র হারটি ছিল পর্তুগিজদের। যার পুনরাবৃত্তির খোঁজে রয়েছে মরক্কো।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম