নেইমারের আচরণে মর্মাহত সিলভা

স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০১৮, ১৬:১১আপডেট : ২৪ জুন ২০১৮, ১৭:০২

নেইমারের আচরণে মর্মাহত হয়েছেন সিলভা

বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ‘বিদ্রোহ’ নিয়ে মুখরোচক খবরের আনাগোনা তো চলছেই। এবার ব্রাজিল দলকে নিয়েও পাওয়া গেলো তেমন উপকরণ। কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের ম্যাচে অধিনায়ক থিয়াগো সিলভাকে বাক্যবাণে আক্রমণ করে বসেছিলেন নেইমার। তার এমন আচরণে ভীষণ মর্মাহত হয়েছেন ব্রাজিল অধিনায়ক।

দীর্ঘক্ষণ ব্যবধানে হেরফের হচ্ছিল না ম্যাচটায়। তাই কোস্টারিকা একপর্যায়ে সময় নষ্ট করার কৌশল বেছে নেয়। রেফারি তখন খেলা থামিয়ে ৮৩ মিনিটে কোস্টারিকার একজন ফুটবলারের সঙ্গে কথা বলতে যান। ওই মুহূর্তে বলটা স্পোর্টিং মনোভাবে প্রতিপক্ষের কাছে কিক দিয়েছিলেন সিলভা। তার এমন অ্যাকশনে ক্ষেপে খুব গিয়েছিলেন নেইমার। তাকে সমালোচনার বাক্যবাণে আক্রমণ করতে থাকেন। মর্মাহত সিলভা ম্যাচের পর মুখ খোলেন এ নিয়ে, ‘ওকে আমি ছোট ভাইয়ের মতো দেখি। তাকে উপদেশ দেই। অথচ আজ ওর আচরণে অনেক মর্মাহত হয়েছি। যখন বল প্রতিপক্ষকে দিয়ে দিচ্ছিলাম তখন ও আমাকে বাক্যবাণে আক্রমণ করছিল।’

ম্যাচটিতে ইনজুরি সময়ে জয় পায় ব্রাজিল। কৌতিনিয়ো ও নেইমারের গোলে কপাল খোলে সেলেসাওদের। সিলভা যখন বলটি প্রতিপক্ষকে দিয়ে দিচ্ছিল তখন অনেক ব্রাজিল ভক্তই তাকে দুয়ো দিয়েছিলেন। সিলভা অবশ্য নিজের কৃতকর্মের জন্য দুঃখিত নন, ‘আমার কাছে এমনটি মনে হয়নি যে ওই বলটি ওই সময় আমাদের জেতাবে। যা করেছি তাতে আমি নির্ভার। তবে ও যা করেছে তাতে সত্যিই মর্মাহত হয়েছি।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম