ড্র অথবা জিতলেই শেষ ষোলোতে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, ১৪:৫৭আপডেট : ২৫ জুন ২০১৮, ১৬:৩৮

রোনালদো আলো ছড়াচ্ছেন প্রথম ম্যাচ থেকেই। দুটি করে ম্যাচ খেলে ফেলেছে পর্তুগাল। অথচ ‘বি’ গ্রুপ থেকে এখনও নিশ্চিত হয়নি দ্বিতীয় পর্বের প্রতিযোগী। সোমবার রাত ১২টায় নক আউট পর্বে যেতে ইরানের মুখোমুখি হবে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল।খেলাটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল সনি সিক্স।

পর্তুগালের প্রতিপক্ষ ইরান হলেও সেই দলটিতেও আছে এক পর্তুগিজের ছায়া। তাই একভাবে একই সুতোয় গাঁথা দুই দল। কীভাবে? এই পর্তুগালেরই কোচ ছিলেন ইরানের বর্তমান কোচ কার্লোস কুইরোস। ২০১০ বিশ্বকাপে এই কোচের অধীনে দ্বিতীয় রাউন্ডে ছিটকে গিয়েছিল পর্তুগাল। যার দায়টা কোচের ওপর চাপিয়েছিলেন রোনালদো।

দলের এমন ভরাডুবিতে কোচকে কাঠগড়ায় দাঁড় করান পর্তুগালের প্রাণভোমরা। এমন তিক্ততা নিয়ে আবারও এই কোচের মুখোমুখি হচ্ছেন রোনালদো। নানা জটিল সমীকরণ যেখানে মুখ্য হয়ে দাঁড়িয়েছে এই লড়াইয়ে। সেখানে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না ২০১৬ ইউরো জয়ী পর্তুগিজ তারকা রোনালদো, ‘সবাই জানে আমরা পরের রাউন্ডে প্রায় পৌঁছে গেছি। তবে গ্রুপ পর্বের খেলায় আমাদের আরও উন্নতি করতে হবে। তাই ইরানকেও হারাতে হবে।’

এমন ম্যাচে চোট শঙ্কাও আছে পর্তুগালের। অসুস্থার কারণে বেশ কয়েক দিন অনুশীলনে থাকতে পারেননি দলটির মিডফিল্ডার জোয়াও মৌতিনিয়ো। ডিফেন্ডার রাফায়েল গেহেইরোকে নিয়েও রয়েছে সংশয়। তার বদলি কাউকে নামানো হতে পারে আজ।

এমন শঙ্কার বিপরীতে আজকের ম্যাচে ড্র অথবা জিতলেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যাবে পর্তুগালের। হেরে গেলে সুযোগ থাকবে তবে মরক্কোর কাছে স্পেনকে বড় ব্যবধানে হারতে হবে। 

উল্টো দিকে ইরান জিতলে নিশ্চিত হবে পরের রাউন্ড। তবে সেক্ষেত্রে স্পেনকে হারতে হবে মরক্কোর কাছে। এমন সমীকরণের পরেও স্বপ্নটাকে খাটো করে দেখতে চান না ইরান কোচ কুইরোস, ‘আমি সাত বছর ধরে ইরান দলটাকে নিয়ে আছি। পর্তুগালকে হারানো কঠিন। তাই বলে স্বপ্ন দেখতে পারবো না?’

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম