মেসিদের সঙ্গে দেখা করতে চান ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৮, ১৬:১৬আপডেট : ২৫ জুন ২০১৮, ১৬:১৭

ডিয়েগো ম্যারাডোনা ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিধ্বস্ত হওয়ার করুণ চিত্র মাঠে বসেই দেখেছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী তারকা ডিয়েগো ম্যারাডোনা। চোখের সামনে দলের এমন ভরাডুবিতে বিমর্ষ হয়েছেন। তাই নাইজেরিয়ার বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে দলটির সঙ্গে দেখা করতে মনস্থির করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।।

দলটির বর্তমান দশায় খুবই ক্ষিপ্ত আর হতাশ মেসিদের সাবেক কোচ ম্যারাডোনা। তাই বর্তমান আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সমালোচনাও করেছেন। বরাবরের মতো ঝাঁঝালো ভাষাতেই বলেছেন, ‘এটা আমাদের মারাত্মক ক্ষতি করেছে। তাই সাম্পাওলির শিষ্যদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি।’ বোঝাই যাচ্ছে মেসিদের মনোবল চাঙা করতেই অভিজ্ঞতার ঝুলি থেকে কিছু ভাগাভাগি করতে চান ম্যারাডোনা। প্রয়োজনে সাবেক অনেক সতীর্থকে সঙ্গে রাখতে চান আর্জেন্টাইন কিংবদন্তি।

ক্রোয়েশিয়ার কাছে হারের পর সুতোর ওপর ঝুলছে আর্জেন্টিনার ভাগ্য। শেষ ষোলোতে যেতে হলে নাইজেরিয়াকে অবশ্যই হারাতে হবে আলবিসেলেস্তেদের। এমন হারের পর নিজের ক্ষিপ্ত মনোভাবের কথা এভাবেই উগড়ে দিলেন ম্যারাডোনা, ‘আমি একই সঙ্গে ক্ষিপ্ত ও মানসিকভাবে বিপর্যস্ত। কারণ যারা এই শার্ট পরিধান করে আছে তারা জানে না ক্রোয়েশিয়ার মতো দল তাদের কীভাবে মাড়িয়ে গেছে। অথচ এটা কোনও জার্মানি, ব্রাজিলের মতো, নেদারল্যান্ডস অথবা স্পেনের মতো দল নয়।’ 

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম