গ্যালারি থেকে হাসপাতালে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৮, ০৮:০৩আপডেট : ২৭ জুন ২০১৮, ১৫:১৩

ডিয়েগো ম্যারাডোনা বিশ্বকাপে মেসিদের শুরুর দিকে শোচনীয় অবস্থায় বিমর্ষ হয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তাতে মেসিদের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন। নাইজেরিয়া ম্যাচের সময় মাঠে উপস্থিত ছিলেন। মেসিদের গোল উৎসবের সময় মধ্যমাও প্রদর্শন করতে দেখা গেছে আর্জেন্টাইন কিংবদন্তিকে। সেই ম্যারাডোনাই খেলার পর হয়ে পড়েছিলেন অসুস্থ!
তার শরীর দ্রুত অবনতির দিকে চলে যাচ্ছিল বলে প্যারামেডিকসের সহায়তা নেওয়া হয়েছিল। পরে জানা গেছে তার রক্তচাপ নিচুতে নেমে গিয়েছিল। যদিও পরে নিজের শক্তিতেই মাঠ ছেড়ে গেছেন। তাকে হাসপাতালে নেওয়ার পর তার সুস্থতার কথাই জানা গেছে। নিজের সুস্থতার কথা অনেক পরে ইন্সটাগ্রামে জানিয়েছেন ম্যারাডোনা। 

দক্ষিণ আমেরিকান টিভি টেলেসার জানিয়েছে, ম্যারাডোনা মস্কোর ফ্লাইটে চড়েছেন। এই টিভিই একটি অনুষ্ঠানের জন্যে তাকে শুট করে আসছিল।

অথচ এই ম্যাচের আগে মেসিদের প্রেরণা দিতে অভিজ্ঞতার ভাণ্ডার উন্মুক্ত করতে চেয়েছিলেন ম্যারাডোনা। সাবেক শিষ্যদের সঙ্গে দেখা করতে সময়ও চেয়েছিলেন। তাই নাইজেরিয়ার বিপক্ষে ৮৬ মিনিটে ম্যারাডোনাকে খুবই উল্লসিত অবস্থায় দেখা গিয়েছিল। আর্জেন্টিনা ম্যাচটি জিতে যাবে এমন অবস্থায় একপর্যায়ে নিজেকে আর বেঁধে রাখেননি। অশালীন অঙ্গভঙ্গি ছিল তার মধ্যে।

এই জয়ে আর্জেন্টিনা নিশ্চিত করেছে শেষ ষোলো। নাইজেরিয়াকে হারিয়েছে ২-১ গোলে। যাদের বিশ্বকাপ ভাগ্যই ঝুলে গিয়েছিল সেই আর্জেন্টিনার গোল উৎসবের পর আত্মহারা হয়ে পড়েছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী ম্যারাডোনা। যদিও ঘটনার ২ ঘণ্টা পর তার বিমানে চড়ার ছবি শোভা পেতে থাকে টুইটারে।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম