ব্রাজিলের অপরিবর্তিত একাদশ, থাকছেন নতুন অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৮, ১৪:৪৪আপডেট : ২৭ জুন ২০১৮, ১৬:০৪

ব্রাজিলের অনুশীলনে কোচ তিতে

বুধবার সার্বিয়ার বিপক্ষে একই একাদশ রাখতে চান ব্রাজিল কোচ তিতে। কোস্টারিকার বিপক্ষে জয়ের পর গ্রুপ ই-এর অপর ম্যাচে রাত ১২টায় নামবে সেলেসাওরা।

তিতে একাদশ নির্বাচন নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন এভাবেই, ‘সার্বিয়ার বিপক্ষে দল নিয়ে কোনও পরিবর্তন আসবে না। আগের ম্যাচে যারা খেলেছিল ওরাই থাকবে।’ তবে পরিবর্তন কিন্তু থাকবে একটি! আর সেটা হলো নেতৃত্বে। তিতের রোটেশন পদ্ধতির এই নিয়মে আজকে আর্মব্যান্ড পরবেন আরেক ডিফেন্ডার মিরান্দা। আগের ম্যাচে পরেছিলেন থিয়াগো সিলভা।

আজকের ম্যাচে একটি পয়েন্ট পেলেই শেষ ষোলো নিশ্চিত করবে ব্রাজিল। তাই এই মুহূর্তে জয় ছাড়া ভিন্ন কোনও চিন্তা নেই ব্রাজিল কোচ তিতের, ‘আমরা এ নিয়ে চিন্তা করতে পারি না। আসলে করছিও না। এটাই আপনাদের নিশ্চিত করতে পারি। আর আমার প্রত্যাশা কিন্তু এখন শীর্ষেই অবস্থান করছে।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম