সুস্থ আছেন ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
২৭ জুন ২০১৮, ১৬:০৪আপডেট : ২৭ জুন ২০১৮, ১৬:৫৫

গ্যালারিতে এভাবেই উপস্থিত ছিলেন ম্যারাডোনা। ‘ঘাড়ে অনেক ব্যথা ছিল। তবে সবাইকে বলতে চাই আমি সুস্থ আছি’—ঠিক এভাবেই নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা।

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অসাধারণ জয়ে উত্তেজনায় নিজেকে হারিয়ে ফেলেছিলেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী তারকা। দ্রুতই রক্তচাপ নিচুতে নেমে গিয়েছিল বলে প্যারামেডিকসের সহায়তায় শারীরিক অবস্থা যাচাই করেছিলেন। দ্বিতীয়ার্ধের আগেই এমন অবস্থা হয়েছিল তার। তখন তাকে বাড়িতে চলে যেতে বলা হয়েছিল। তবে হাসপাতালে আর যেতে হয়নি ম্যারাডোনাকে। সেই কথা জানিয়ে তিনি আরও লিখেছেন, ‘আমি অসুস্থ নই। আর আমাকে হাসপাতালেও যেতে হয়নি।’

দ্বিতীয়ার্ধে খেলার উত্তেজনা ছেড়ে যেতে চাননি ম্যারাডোনা। সেই কথাই বলেছেন তিনি, ‘আমাদের চলে যেতে বলা হয়েছিল। কিন্তু আমি থাকতে চেয়েছি। আমি কীভাবে যাই? সবাইকে আমার ভালোবাসা।’

বিশ্বকাপে মেসিদের শুরুর দিকে শোচনীয় অবস্থায় বিমর্ষ হয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তাতে মেসিদের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন। নাইজেরিয়া ম্যাচের সময় মাঠে উপস্থিত ছিলেন। মেসিদের গোল উৎসবের সময় মধ্যমাও প্রদর্শন করতে দেখা গেছে আর্জেন্টাইন কিংবদন্তিকে। সেই ম্যারাডোনাই খেলার পর হয়ে পড়েন অসুস্থ!

দক্ষিণ আমেরিকান টিভি টেলেসার জানিয়েছে, ম্যারাডোনা মস্কোর ফ্লাইটে চড়েছেন। বিশ্বকাপে এই টিভিরই একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। 

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম