‘বাজে রেফারিং’ নিয়ে ফিফার কাছে মরক্কোর নালিশ

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৮, ২১:২৭আপডেট : ২৯ জুন ২০১৮, ২১:৩১

মরক্কো ও পর্তুগালের ম্যাচের একটি মুহূর্ত শেষ ষোলোতে যেতে পারেনি মরক্কো। বিদায় নিয়েছে গ্রুপ পর্বেই। গ্রুপের শেষ ম্যাচটিতে তাদের সঙ্গে ২-২ ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচটিতে অনেক ‘বাজে রেফারিং’ ছিল বলে দাবি করেছে মরক্কোর ফুটবল ফেডারেশন। তাই বৃহস্পতিবার ফিফার কাছে এ নিয়ে অভিযোগ করেছে মরক্কো।

ফেডারেশন সভাপতি ফৌজি লেকজারের দাবি, ‘আমরা আমাদের জাতীয় দলের ওপর যে অবিচার হয়েছে সেটাই প্রকাশ করতে চাই। বাজে রেফারিংয়ের কারণে আমাদের আগে ভাগে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছে।’

স্পেন ও পর্তুগালের বিপক্ষে ম্যাচ দুটি নিয়েই ক্ষোভটা বেশি মরক্কোর। অভিযোগে তারা বলেছে, ‘রেফারিংয়ের বাজে উদাহরণ খুব বেশি করে নজরে পড়েছে পর্তুগাল ও স্পেনের বিপক্ষেই। বিশেষ করে ভিএআর-এর ব্যবহার দেখা গেছে প্রতিপক্ষের স্বার্থ রক্ষার ক্ষেত্রে।’

বাজে রেফারিংয়ের একটা ক্ষুদ্র বিশ্লেষণও দিয়েছেন মরক্কোর ফুটবল ফেডারেশনের এই সভাপতি। তার মতে পর্তুগাল যেই ম্যাচটি ১-০ গোলে জিতেছে তাতে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলটি বৈধ ছিল না। এর আগে ফাউল করেছিলেন পর্তুগিজরা-এমনটাই দাবি তার।

এমনকি স্পেনের বিপক্ষে ৫টি সিদ্ধান্ত তাদের পক্ষে দেওয়া হয়নি বলেও রায় দিয়েছেন তিনি, ‘যা হয়েছে তাতে আমরা এখন শুধু উদ্বিগ্নই হতে পারি। নেতিবাচক প্রভাবের ফলে ফিফা ও ভবিষ্যৎ ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।’ তাই এসব থেকে প্রতিকার পেতে ফিফা সভাপতি ইনফান্তিনোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মরক্কোর ফুটবল ফেডারেশনের সভাপতি।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক