‘রোনালদো নয়, পর্তুগালকে নিয়েই ভাবছে উরুগুয়ে’

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০১৮, ২২:৪২আপডেট : ২৯ জুন ২০১৮, ২২:৪৬

ক্রিস্তিয়ানো রোনালদো শনিবার দিবাগত রাত ১২টায় শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। পর্তুগিজদের প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদোই গ্রুপ পর্বে ছিলেন পাদপ্রদীপের আলোয়। এমন অবস্থায় প্রতিপক্ষের শুধুমাত্র একজনকে নিয়েই ভাবতে রাজি নয় উরুগুয়ে। তারা ভাবছে পুরো পর্তুগালকে নিয়েই।

উরুগুয়ে ডিফেন্ডার সেবাস্তিয়ান কোটসের অভিমত ঠিক তেমনটাই। ম্যাচের আগে রোনালদোর প্রসঙ্গ আসতেই তার উত্তর, ‘ওদের দলটা দীর্ঘদিন ধরে একই সঙ্গে খেলছে। ওদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, যেমন-রোনালদো। যেহেতু সে বিশ্বসেরাদের একজন। তাই আমাদের কাছ থেকে সেই শ্রদ্ধাটাই পাবে।’ তাই বলে শুধু রোনালদোকে নিয়েই পড়ে থাকবে না উরুগুয়ে। কোটসের মতে, ‘তাই বলে আমরা শুধু একজনকে নিয়েই প্রস্তুতি নিবো না। প্রস্তুতিটা থাকবে পুরো দলকে নিয়েই।’

তবে রোনালদোকে সামলাতে পুরো দলই তটস্থ থাকবে বলে জানালেন কোটস, ‘আমরা সবাই ডিফেন্ড করবো।পুরো দলই তখন নিজ থেকে ভূমিকা রাখবে।’

সোচিতে অনুষ্ঠেয় ম্যাচে কে এগিয়ে থাকবে? এমন প্রশ্নে কাউকেই এগিয়ে রাখলেন না দলটির আরেক মিডফিল্ডার মাতিয়াস ভেসিনো, ‘আমার মতে ম্যাচটিতে ভারসাম্যপূর্ণ দুটি দলের খেলা হবে। খেলার গভীরতা যত গড়াবে তত বোঝা যাবে পরিস্থিতি। খেলার মানই বলে দেবে কারা এগিয়ে থাকবে’

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম