রাশিয়াকে ফিফার জরিমানা

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০১৮, ১৫:৫১আপডেট : ০১ জুলাই ২০১৮, ১৫:৫৪

বৈষম্যমূলক ব্যানার প্রদর্শন করায় রাশিয়ার জরিমানা মাঠের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে সব সময়ই উচ্চকণ্ঠ ফিফা। আয়োজক রাশিয়াকেও ছেড়ে দেয়নি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। মাঠে বৈষম্যমূলক ব্যানার প্রদর্শন করায় রাশিয়াকে ১০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফা। উরুগুয়ের বিপক্ষে রাশিয়ার ৩-০ গোলে হারের দিন ঘটেছে এমন ঘটনা।

একই কাণ্ডে ফিফা জরিমানা করেছে সার্বিয়াকেও। ব্রাজিলের কাছে ২-০ গোলে হারের ম্যাচের দিন রাজনৈতিক ও অশোভন বক্তব্যে ভরপুর ব্যানার প্রদর্শন করেছিল দেশটির ভক্তরা। তাই সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। সার্বিয়া ইতোমধ্যে টুর্নামেন্টের প্রথম পর্বে বিদায় নিয়েছে।

মরক্কো যারা রেফারিং নিয়ে খুবই সমালোচনা করে আসছিল। তাদের ক্ষেত্রে নেমে এসেছে আরও ভয়াবহ খড়গ। মরক্কোকে ৬৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে। স্পেনের সঙ্গে গ্রুপ পর্বে ২-২ গোলে ড্রয়ের দিন ভিড়ের মাঝেই গণ্ডগোল বাধায় মরক্কো। শেষ বাঁশি বাজার পর দলের ৬ স্টাফ চলে আসেন পিচে।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম