‘ভাগ্যের ছোঁয়াতেই কোয়ার্টার ফাইনালে রাশিয়া’

স্পোর্টস ডেস্ক
০২ জুলাই ২০১৮, ১৩:৩৭আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৫:২৩

ইগোর আকিনফেভের দুর্দান্ত সেভেই জয় পায় রাশিয়া

 

‘অঘটনের’ অপেক্ষায় ছিল স্বাগতিক রাশিয়া। সেই অঘটন ঘটাতে মূল কারিগর ছিলেন রাশিয়ার গোলরক্ষক ইগোর আকিনফেভ। অভিজ্ঞ এই গোলরক্ষক অবশ্য এই জয়ে নিজেদের কৃতিত্ব দেখছেন না! তিনি মনে করছেন ভাগ্যের ছোঁয়া আছে বলেই কোয়ার্টার ফাইনালে গেছে তাদের দল।

শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হয়। পরে খেলা গড়ায় টাইব্রেকারে। আর সেখানে নিজের সামর্থ্যের জানান দেন আকিনফেভ। টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় বিশ্বকাপ আয়োজকরা। দুর্দান্ত দুটি সেভ করে অপ্রত্যাশিত এমন অর্জনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিয়ে আকিনফেভ বলেছেন, ‘সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ। আমরা ভাগ্যবান ছিলাম, এটাই কাজে দিয়েছে। ভাগ্যের ছোঁয়াতেই এই জয়।’

দ্বিতীয়ার্ধে পুরোপুরি রক্ষণ সামলাতে ব্যস্ত ছিল রাশিয়া। লক্ষ্য ছিল একটাই- টাইব্রেকারে খেলা নিয়ে যাওয়া। সেই লক্ষ্যের কথা জানিয়ে রাশিয়ান গোলরক্ষক জানান, ‘দ্বিতীয়ার্ধে আমরা ডিফেন্ড করার চেষ্টা করছিলাম। আশা করছিলাম যেন ম্যাচটি টাইব্রেকারে যায়। এটাই হলো শেষ পর্যন্ত। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’

টাইব্রেকারে যাওয়ার পরিকল্পনার ব্যাখ্যায় এই গোলরক্ষক বলেন, ‘দ্বিতীয়ার্ধ আর অতিরিক্ত সময়ে আমরা আমাদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিলাম। সেটা হয়েছে শেষ পর্যন্ত। আমরা পেনাল্টি শুট আউটের প্রত্যাশায় ছিলাম। কারণ, স্পেনকে হারানো কঠিন।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম