‘প্রজন্মের মাঝে আস্থা তৈরি করলো ইংল্যান্ড’

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০১৮, ১১:৩৯আপডেট : ০৪ জুলাই ২০১৮, ১১:৪৮

জয়ের পর ইংলিশদের উল্লাস ইংল্যান্ড একবারই জিতেছে বিশ্বকাপ। ১৯৬৬ সালের সেই শিরোপা জয়ের পর থেকে হতাশাই সঙ্গী ছিল ইংলিশদের। এমনকি গত বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছিল। ৯৬ ইউরোর ফাইনালে এই ইংল্যান্ড দলের সদস্য ছিলেন বর্তমান কোচ গ্যারেথ সাউথগেট। জার্মানির বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন। সেই দুঃস্বপ্ন এখনও তাড়িয়ে বেড়ায় তাকে। দীর্ঘদিন এই পেনাল্টিই তাদের কাছে ছিল বেদনার আরেক নাম। শেষ ষোলোতে টাইব্রেকারে কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর তৃপ্তির ঢেঁকুর তুললেন ইংল্যান্ড কোচ, `আমাদের সঙ্গে আছে চমৎকার সব ভক্ত। যারা দশকের পর দশক ধরে হতাশাকে সঙ্গী করে আমাদের সমর্থন করে এসেছেন। তাই এই মুহূর্তটা আমাদের দেশের জন্যে বিশেষ এক মুহূর্ত।’

নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের খেলা ড্র ছিল ১-১ সমতায়। পেনাল্টি শুট আউটে ইংল্যান্ড জয় পেয়েছে ৪-৩ গোলে। শেষ ষোলোতে এমন জয় বর্তমান প্রজন্মের মাঝে ইংল্যান্ডকে আস্থার জায়গায় নিয়ে যাবে বলে মনে করেন সাউথগেট, ‘আজকের জয়ের মধ্যে দিয়ে প্রজন্মের কাছে আস্থা তৈরি করলো ইংল্যান্ড। এটা আমাদের অনুসরণ করতে আস্থার জায়গা তৈরি করবে।’

পেনাল্টি শুট আউট নিয়ে কোচের মন্তব্য, ‘ছেলেরা শুট আউটে দারুণভাবে সব কিছু শেষ করেছে। হতাশায় মুষড়ে যাওয়ার পর দারুণভাবে আমরা সেই পরিস্থিতি কাটাতে পেরেছি। মুহূর্তটা আমাদের কাছে বিশেষ কিছু।’

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম