‘রূপকথার’ জন্ম দিতে চান মদরিচ

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০১৮, ১৯:২২আপডেট : ০৬ জুলাই ২০১৮, ১৯:৩৪

লুকা মদরিচ ক্রোয়েশিয়া ফুটবল দলের ইতিহাসটাকে নতুন করে লিখতে চান লুকা মদরিচ! ইতিহাস আগেও হয়েছে একবার। ১৯৯৮ বিশ্বকাপ সেমিফাইনালে খেলা হয়ে গেছে ক্রোয়েশিয়ার। যদিও বিদায় নিয়েছে সেখানে থেকেই। মদরিচের দল অবশ্য সর্বোচ্চ এই সাফল্যের পর জন্ম দিতে চান আরেকটি রূপকথার।

২০০৮ সালে ইউরোতেও সুযোগ এসেছিল ক্রোয়েটদের। আটকে যেতে হয়েছে কোয়ার্টার ফাইনালেই। শনিবার কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে ক্রোয়েটরা। সেই জুজু কাটিয়ে উঠতে তাই দৃঢ় প্রতিজ্ঞ ক্রোয়েশিয়া অধিনায়ক, ‘২০০৮ ইউরোর পর আমরা কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারিনি। তাই এবার সেই জুজু কাটিয়ে ওঠার এটাই সঠিক সময়।’

তুরস্কের সঙ্গে ২০০৮ ইউরোতে তুরস্কের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ড্র হয়েছিল ১-১ গোলে। অতিরিক্ত সময়ের পর খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। আর সেখানেই ঘটে সর্বনাশ! তাই এবার দলের কাণ্ডারি মদরিচ ক্রোয়েশিয়াকে নিয়ে যেতে যান আরও দূরে, ‘এই ক্রোয়েশিয়া দলের প্রতিভাকে আমি নিশ্চিত রূপ দিতে চাই। তাদের আরও এগিয়ে নিতে চাই।’

১৯৯৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়া দলের উত্থান পর্বে কেন্দ্রীয় চরিত্রে ছিলেন দাভর সুকার। সেই সুকারকে পেছনে ফেলার দৌড়ে এগিয়ে আছেন মদরিচ। একই সঙ্গে আরেকটি রূপকথার জন্ম দিতেও তিনি প্রস্তুত। তাই বলে আত্মপ্রসাদে ভুগছেন না। পা রাখছেন মাটিতেই, ‘বিশ্বকাপে খেলতে পারাটাই আমার কাছে বড় সুযোগ। ক্রোয়েশিয়ার হয়ে খেলতে পারাও অনেক গর্বের। তবে ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ জেতার স্বপ্নটা এখনও ‘অবিশ্বাস্য’ একটি বিষয়। যেটা এক কথায় রূপকথার গল্পের মতোন। যদি অধিনায়ক হয়ে তেমন কিছুর জন্ম দিতে পারি সেটা হবে অবিশ্বাস্য।’

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম