ব্রাজিল-বেলজিয়ামের লড়াই শুরু

স্পোর্টস ডেস্ক
০৬ জুলাই ২০১৮, ২৩:৫৯আপডেট : ০৭ জুলাই ২০১৮, ০০:০৫

মাঠের দৃশ্য ছবি- ফিফা ব্রাজিল বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট অনায়াসে কেটেছিল ব্রাজিল। কলম্বিয়াকে বিদায় দিয়ে জায়গা করে নেয় শেষ চারে। এবার সেলেসাওদের প্রতিপক্ষ সোনালী প্রজন্মের বেলজিয়াম। ইতোমধ্যে রাত ১২টায় খেলতে নেমেছে দুই দল।

কাজানে রোমাঞ্চের অপেক্ষায় দুই দলই। বেলজিয়াম এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা দল। চার ম্যাচে করেছে ১২ গোল। তাতে রোমেলু লুকাকুর গোলই চারটি।

ব্রাজিল অবশ্য গোল করার তালিকায় পিছিয়ে। করেছে ৭ গোল। তাতে নেইমার দুটি ও কৌতিনিয়ো দুটি। থিয়াগো সিলভা, ফিরমিনো ও পাউলিনিয়োর গোল একটি করে। আজকে দলে ফিরেছেন মার্সেলো। শেষ ষোলোতে ছিলেন না চোটের কারণে। নিষেধাজ্ঞার কারণে নেই মিডফিল্ডার কাসেমিরোর। মাঝমাঠে তার জায়গায় ম্যানসিটির ফের্নান্দিনিয়ো।

অপর দিকে জাপানের বিপক্ষে চোখ ধাঁধিয়ে বেলজিয়ামের শুরুর একাদশে জায়গা পেয়েছেন মিডফিল্ডার মারুয়ান ফেলাইনি ও নাসের চাডলি।গোলের হিসেবে বেলজিয়াম এগিয়ে থাকলেও প্রতিপক্ষটা হট ফেভারিট ব্রাজিল। যাদের এগিয়ে রেখেছেন বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস। সেই প্রতিপক্ষের বিরুদ্ধে সমীহ আদায় করে নেওয়া বেলজিয়াম কেমন করে তাই এখন দেখার অপেক্ষা।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম