২-১ গোলে পিছিয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৮, ০০:১৪আপডেট : ০৭ জুলাই ২০১৮, ০৩:৪২

মাঠে নেমেছে নেইমাররা

দলটাকে বলা হচ্ছে সোনালী প্রজন্মের বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে সেই সোনালী আভাতেই জ্বলে উঠেছে কাজান অ্যারেনা। প্রথমার্ধে ব্রাজিলকে ঠেকিয়ে দিয়ে এগিয়ে যায় ২-০ গোলে। যদিও দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করে ব্রাজিল। স্কোর লাইন ২-১।   

অথচ এই ব্রাজিলকে বলা হচ্ছে হট ফেভারিট। যদিও বেলজিয়াম রক্ষণের কাছে পাত্তা পায়নি তাদের আক্রমণ। হয়তো ভাগ্য দেবীও ছিলেন না সহায়। নাহলে ১৩ মিনিটে নিজেদের আত্মঘাতী গোলে এগিয়ে যেত না বেলজিয়াম।

এই অর্ধে প্রাণভোমরা নেইমারও ছিলেন নিষ্প্রভ। বেলজিয়াম রক্ষণের দমনীয় মেজাজের কারণে ঘেঁষতে পারেননি।

শুরুতে আক্রমণাত্মক ছিল তিতের দল। বেশ কিছু সুযোগ তৈরি হয় ১০ মিনিটেই। বেলজিয়ামের পেনাল্টি এরিয়ায় বল পেয়েছিলেন মিরান্দা। তার ছোঁয়ার পর থিয়াগো সিলভা বলে টোকা দিলেও তা গিয়ে লাগে সাইড পোস্টে।

১৩ মিনিটে কর্নার পায় বেলজিয়াম। তাতেই ঘটে অঘটন। আত্মঘাতী গোলে এগিয়ে যায় বেলজিয়াম। কর্নার কিক থেকে ছুটে আসা বল ফের্নান্দিনিয়োর কনুইয়ে লেগে চলে যায় নিজেদের জালে।

আক্রমণ-প্রতি আক্রমণে ঠাসা ছিল ২০ মিনিট। এক দিক ব্রাজিল হেনেছে আক্রমণ তো আরেক দিক দিয়ে বেলজিয়াম। এগিয়ে যাওয়ার বেলজিয়াম হয়ে পড়ে আরও খুনে মেজাজে। ২১ মিনিটে হ্যাজার্ড কে দিয়ে আক্রমণ শানায় বেলজিয়াম। তার থেকে বল পেয়ে ব্রাজিল রক্ষণে হানা দেন মুনিয়ের। লুকাকুকে উদ্দেশ্য করে বল দিলেও তা ক্লিয়ার করেন ব্রাজিল ডিফেন্ডার।   

৩১ মিনিটে আবারও আক্রমণ বেলজিয়ামের। যেই গোলটা ছিল দুর্দান্ত। কোনাকুনি শটে দর্শনীয় এক গোল করেন মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। যার অ্যাসিস্টে ছিলেন ৪ গোল করা লুকাকু।

৩৭ মিনিটে পাল্টা আক্রমণে আবারও সুযোগ তৈরি করে ব্রাজিল। বেলজিয়াম রক্ষণের কাছাকাছি থেকে শট নিয়েছিলেন মার্সেলো। বেলজিয়াম গোলরক্ষক কার্তোয়া লাফিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন সেই শট।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। ৫২ মিনিটে ডান প্রান্ত থেকে সুযোগ তৈরি করেন মার্সেলো। বল বাড়িয়ে দিয়েছিলেন ঠিক মতোই। কিন্তু সেই বলে সংযোগ ঘটাতে পারেননি নেইমার, ফিরমিনো।

৭৬ মিনিটে দুর্দান্ত হেডে এক গোল শোধ করে ব্রাজিল। কৌতিনিয়োর বানিযে দেওয়া বলে হেড করে বেলজিয়াম গোলকিপারকে পরাস্ত করেন অগাস্তো।   

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম