‘এই বিশ্বকাপ জেতার মতো দল ইংল্যান্ড’

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০১৮, ১৬:৫৯আপডেট : ০৮ জুলাই ২০১৮, ১৭:০৫

ইংল্যান্ড-সুইডেন ম্যাচের একটি মুহূর্ত ইংল্যান্ডের কাছে হেরে কোয়ার্টার ফাইনালে বিদায় নিলেও ইংলিশদের হাতেই ট্রফি দেখছেন সুইডেন কোচ ইয়ানে আন্দেরসন। তার মতে, ‘এই বিশ্বকাপ জেতার মতো দল ইংল্যান্ড’

শেষ আটে ইংলিশদের কাছে পাত্তা পায়নি সুইডেন। হেরে গেছে ২-০ গোলে। ম্যাচের পর সুইডেন কোচ ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়েছেন বিনয়ের সঙ্গেই, ‘ওরা খুব প্রতাপশালী ছিল, একই সঙ্গে ছিল সংগঠিত। ওদের কোচ এবং দলের সবাইকে অভিনন্দন জানাই। ওরা দারুণ একটি দল যারা খুব বেশি সুযোগ দেয়নি।’

১৯৯৪ সালে সব শেষ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে সুইডেন। শেষ আটে তাদের বাধা হয়ে দাঁড়ান হ্যারি ম্যাগুইয়ের ও ডেলে আলী। দুজনের গোলেই কপাল পোড়ে সুইডেনের। তবে হারের পর নিজেদের কোনও ভুল দেখছেন না সুইডেন কোচ, ‘আমার মনে হয় না কোনও ভুল হয়েছে। আমরা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিলাম। তাই সেরাটা দিতে পারিনি। তবে ব্যবধান কিন্তু খুব বেশি নয়।’

হেরে গেলেও শিষ্যদের কৃতিত্ব দিয়েছেন আন্দেরসন,  ‘আমরা শেষ আটে পৌঁছাতে পেরেছি। যা করেছি সুন্দরভাবেই করেছি। প্রতিটি ম্যাচে আমাদের শক্ত প্রতিপক্ষ ছিল। তবে আমরা আজ খুব ভালো ছিলাম না।’

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম