নিজেকে প্রমাণের সুযোগ পাচ্ছেন সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১৪:৪৯আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৪:৫৬

হোর্হে সাম্পাওলি আর্জেন্টিনা কোচ হোর্হে সাম্পাওলিকে নিয়ে জলঘোলা কম হয়নি। গ্রুপ পর্বে দলের বাজে পারফরম্যান্সে তার ক্ষমতা নিয়ে মুখরোচক সংবাদ পরিবেশন করেছিল সংবাদমাধ্যমগুলো। এরপর শেষ ষোলোতে আর্জেন্টিনার বিদায়ের পর পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ। অনেকে তাকে বাতিলের খাতায় রেখে দিয়েছিলেন! যদিও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাকে সুযোগ দিচ্ছে অল্প সময়ের জন্যে। তার অধীনে অনূর্ধ্ব-২০ দল কেমন করে এর ওপরই নির্ভর করবে চূড়ান্ত মূল্যায়ন!

সোমবার ফেডারেশন প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়ার সঙ্গে দেখা করেছেন সাম্পাওলি। সেখানে দলের পারফরম্যান্সের বিস্তারিত তুলে ধরেন। এই আলোচনার পর আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানায় তাদের কর্ম পরিকল্পনা। তারা জানায়, ‘সাম্পাওলি অনূর্ধ্ব-২০ দলের ভার সামলাবেন গ্রীষ্মকালীন টুর্নামেন্টে। আর এই টুর্নামেন্টের পরই পুনরায় মূল্যায়ন করা হবে তার কাজ।’ ফেডারেশন বিবৃতিতে আরও জানায়, পরবর্তী নির্বাহী কমিটির সভায় সাম্পাওলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত হবে। সভা হওয়ার কথা জুলাইয়ের পর।’

তাকে ছাঁটাই করলে ক্ষতির মুখোমুখি হতে হবে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনকেই। চুক্তির আগে তাকে বিদায় দিলে ক্ষতিপূরণ দিতে হবে ৮ মিলিয়ন ডলারেরও বেশি। তার চুক্তি রয়েছে ২০১৯ কোপা আমেরিকা পর্যন্ত।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক