সেমিফাইনালের আগে বিতর্কে জড়ালো ক্রোয়েশিয়া

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০১৮, ১৬:০৪আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৬:১১

স্টাফ ভুকোজেভিচ

বুধবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। এর আগেই উত্তাপ ছড়িয়েছে ক্রোয়েটরা। অন ফিল্ডে নয়, অফ ফিল্ডের ঘটনা দিয়ে তাতিয়ে দিয়েছে আবহ। রাশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর বিতর্কিত একটি ভিডিও পোস্ট করেছিলেন ক্রোয়েশিয়া কোচিং স্টাফ ভুকোজেভিচ ও ক্রোয়েট ডিফেন্ডার দমাগোই ভিদা। সেই ভিডিও প্রকাশের জেরে কোচিং স্টাফ ভুকোজেভিচকে ছাঁটাই করেছে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন।

শনিবারের ম্যাচের পর আবেগ ধরে রাখতে পারেননি ভিদা ও ভুকোজেভিচ। সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেন তারা। একই সঙ্গে গলা মেলান বিতর্কিত এক স্লোগানে, ‘গ্লোরি টু ইউক্রেন।’ সেই ভিডিও পোস্ট করার পর রাশিয়ার জনগণ বিষয়টি ভালোভাবে নেননি। সমালোচনা করেন এমন কাণ্ডের। এমনকি রাজনীতিবিদরা পান উস্কানির গন্ধ। কারণ ‘গ্লোরি টু ইউক্রেন’ ইউক্রেন সেনাবাহিনীর চর্চিত একটি স্লোগান। একই সঙ্গে এটা রাশিয়া বিরোধী। কারণ রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো নয় ইউক্রেনের।

ভিডিও পোস্ট করার পর ভুকোজেভিচ লিখেছেন, ‘এই জয় ডায়নামো কিয়েভ ও ইউক্রেনের জন্যে।’      

অবশ্য এমন ঘটনার পর ক্রোয়েশিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, ক্রোয়েশিয়া দলের প্রতিনিধি হয়ে একজন সদস্যের এমন আচরণে রাশিয়ার জনগণের কাছে তারা দুঃখিত। একই সঙ্গে অভিযুক্ত দুজনেই ক্ষমা চেয়েছেন। বলেছেন ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যে ছিল না।

তারা এমন ঘটনার জন্যে ক্ষমা চাইলেও অভিযুক্ত দুজনেরই ইউক্রেন ক্লাব ডায়নামো কিয়েভের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।

/এফআইআর/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক