ফাইনালে ক্রোয়েশিয়ার সঙ্গী সাড়ে ৪ মিলিয়ন খেলোয়াড়!

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৮, ১১:৫৩আপডেট : ১৫ জুলাই ২০১৮, ১৪:১৩

ইভান রাকিতিচ।

যুগোস্লাভিয়ার বিলুপ্তির পর ক্রোয়েশিয়া প্রথম ম্যাচ খেলেছিল ১৯৯২ সালে। সর্বোচ্চ সাফল্য বলতে ১৯৯৮ বিশ্বকাপ সেমিফাইনাল। এবার সেই কীর্তিকেও ছাপিয়ে গেছে মদরিচরা। শিরোপা নির্ধারণী লড়াইয়ে আবেগকে সঙ্গী করে মাঠে নামতে চায় ক্রোয়েটরা। ইভান রাকিতিচ জানালেন সেই কথা, `খেলাটা শুধু আমাদের ১৩-১৪ জনের নয়। পুরো ক্রোয়েশিয়া আমাদের সঙ্গে আছে। তাই আমাদের সঙ্গে পিচে ৪.৫ মিলিয়ন খেলোয়াড় সঙ্গে থাকবেন!’

ফাইনালে পৌঁছানোর গল্পটা ভাষায় প্রকাশ করতে পারছেন না রাকিতিচ। বাষ্পরূদ্ধ হয়ে যান বলেই এর প্রকাশভঙ্গিটা ছিল এমন, ‘গত একটি মাস যা হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তাতে কী পরিমাণ একতা ছিল, কী পরিমাণ গর্ব ছিল সেটা বুঝিয়ে বলা যাবে না। এক কথায় এটা হতে পারে অবিশ্বাস্য।’

ফাইনালে ভাগ্যদেবীর সহায়তা চান রাকিতিচ। তার মতে, ‘জানি আমাদের জীবনের সবচেয়ে বড় ম্যাচটি আজকে হতে যাচ্ছে। মাথা উঁচু করেই মাঠ ছাড়তে চাই। নিজেকে এই বোধটা দিতে চাই যে আমরা সবকিছুই করেছি। তবে আমাদের এই মুহূর্তে প্রয়োজন ভাগ্যের সহযোগিতা ও কাঙ্ক্ষিত ফল।’

১৯৯৮ বিশ্বকাপে সেমিফাইনালে এই ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ক্রোয়েশিয়াকে। এবার সেই ভুলকে পেছনে ফেলে দিতে চান রাকিতিচ, ‘ইতিহাস ইতিহাস আর অতীত সব সময়ই অতীত। আমাদের পুরনো সেই ম্যাচটিকে পেছনে ফেলতে হবে।’

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
অবাধ্য সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রাশিয়া: হোয়াইট হাউজ
চিলির হারে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা
বিশ্বকাপের সব উপার্জন দান করবেন এমবাপে!
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান