এশিয়া রাগবি সেভেনস ট্রফিতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৮, ২২:৩৩আপডেট : ০২ আগস্ট ২০১৮, ২২:৪০

রাগবি দলের জার্সি উন্মোচন সিঙ্গাপুরে আগামী ৪ আগস্ট শুরু হচ্ছে দুইদিন ব্যাপী এশিয়া রাগবি সেভেনস ট্রফি হবে। ১৩ দলের অংশগ্রহণে বাংলাদেশও এতে থাকছে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে সিঙ্গাপুর, পাকিস্তান, ব্রুনেই ও লাওস। টুর্নামেন্ট চলবে ৫ আগস্ট পর্যন্ত।

টুর্নামেন্ট খেলতে কাল শুক্রবার ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বাংলাদেশের লক্ষ্য গ্রুপে অন্তত দুটি জয়। বাকি দলগুলোর সঙ্গে লড়াই করতে চায় বাংলাদেশ। দলের কোচ ফেরদৌস আলম সেই লক্ষ্যের কথা জানিয়ে বলেছেন, ‘গত দু’বছর আগের চেয়ে বর্তমান দল বেশ শক্তিশালী। তারা নিয়মিত অনুশীলনে আছে। আমি আশাবাদী। বাংলাদেশ ভালো ফল করতে পারবে। গ্রুপে পাকিস্তান ও ব্রুনেইকে হারানোর লক্ষ্য আছে।’

অধিনায়ক নাদিম মাহমুদের আশাও একই, ‘গ্রুপে একাধিক ম্যাচ জেতার ইচ্ছা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা। যদি ঠিকমতো সাফল্য আসে, তাহলে হয়তো একসময় রাগবি আরো জনপ্রিয়তা পাবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম