আফগান লিগে না খেলেই দেশে ফিরলেন তাসকিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০১৮, ১৭:৫৯আপডেট : ১১ অক্টোবর ২০১৮, ১৮:১৬

এপিএলের অনুশীলনে তাসকিন। আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) উদ্বোধনী আসরে খেলার কথা ছিলো পেসার তাসকিন আহমেদের। সৌম্য সরকার- মোহাম্মদ মিঠুনকে এনওসি না দিলেও বিসিবি তাকে খেলার অনুমতি দিয়েছিলো। সেখানে খেলার কথা থাকলেও আচমকা স্ত্রীর অসুস্থতার খবর শুনে না খেলেই দেশে ফিরে এসেছেন তারকা এই পেসার।

লিগে প্রথম দুটি ম্যাচে খেলার সুযোগ মেলেনি তাসকিনের। তবে তৃতীয় ম্যাচটিতে তাসকিনকে খেলানোর কথা ছিল কান্দাহারের টিম ম্যানেজমেন্টের। কিন্তু স্ত্রী-সন্তানের কথা ভেবে দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বৃহস্পতিবার সকালেই তিনি ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার বিকালে মুঠোফোনে বাংলা ট্রিবিউনকে তাসকিন জানান স্ত্রীর অসুস্থতার কথা, ‘খেলার ইচ্ছে ছিল। কিন্তু স্ত্রী অসুস্থ থাকায় মনটা বাংলাদেশেই পড়ে ছিল। এছাড়া বাচ্চাটাকে ছেড়ে একা থাকতে পারছিলাম না। সত্যি কথা বলতে, স্ত্রী-সন্তানকে ছাড়া দূরে থাকা আমার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিলো। এ কারণেই চলে এসেছি।’

বুধবার রাতেই তাসকিন খবর পান স্ত্রী সৈয়দা রাবেয়া অসুস্থ। সেই খবর শোনার পর থেকে অস্থিরতা বোধ করতে থাকেন। শারজাহতে আজই তাসকিনের দলের ম্যাচ ছিল। এ ব্যাপারে তাসকিন জানান, ‘ওদের টিম ম্যানেজমেন্ট আমাকে বলেছিল বুধবারের তৃতীয় ম্যাচটিতে আমাকে খেলাবে। কিন্তু খেলার চেয়ে এই মুহূর্তে স্ত্রী-সন্তানের পাশে থাকাটা জরুরি মনে করেছি বলেই চলে এসেছি। বেঁচে থাকলে, এখানে খেলতে পারবো।’

গত ২৯ সেপ্টেম্বর রাতে ছেলে সন্তানের বাবা হন তাসকিন। কান্দাহার নাইটসের হয়ে টুর্নামেন্টের প্রথম আসরে অংশ নিতে তিনি ২ অক্টোবর দেশ ছাড়েন। সেখানে ৬ ও ৭ অক্টোবর টুর্নামেন্টে প্রথম দুই ম্যাচ খেলে দু'টিতেই হারে কান্দাহার নাইটস। যদিও সেখানে তাসকিন একাদশে সুযোগ পাননি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান