হ্যাশট্যাগ মিটু বিতর্কে আইসিসি সভায় নিষিদ্ধ বিসিসিআই সিইও?

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৮, ১৫:১১আপডেট : ১৫ অক্টোবর ২০১৮, ১৫:২১

রাহুল জোহরি। ভারতে হ্যাশট্যাগ মিটু আন্দোলনের ঝাঁজটা পাওয়া যাচ্ছে প্রকটভাবেই। বলিউডের পর এবার ভারতীয় ক্রিকেট প্রশাসনও জর্জরিত যৌন নির্যাতন বিতর্কে। তেমনই বিতর্কে জড়িয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সিইও রাহুল জোহরি। চলমান বিতর্কের কারণে আইসিসির আসন্ন প্রধান নির্বাহীদের সভায় তার ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে বোর্ডের বর্তমান প্রশাসকরা।     

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর বিরুদ্ধে অভিযোগটা নতুন হলেও ঘটনা অবশ্য পুরনো। বিসিসিআইতে নিয়োগ পাওয়ার আগে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করতেন রাহুল জোহরি। তখনকার এক নারী সহ কর্মীর বিরুদ্ধে তার যৌন নির্যাতনের অভিযোগটা উঠেছে টুইটারে। যা হয়েছে অপ্রকাশিত মাধ্যম থেকে।

বিতর্কে তার নাম চলে আসবার পর তার কাছে এর ব্যাখ্যা চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যদিও তার কাজ কর্মের ওপর এর প্রভাব পড়বে কিনা এর কোনও ব্যাখ্যা দেয়নি বিসিসিআই। এমন অবস্থায় বেশ ব্রিবতবোধ করছে বিসিসিআই। এমন অভিযোগের পর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রশাসকদের কাছ থেকে আইসিসিতে তার অংশগ্রহণ নিয়ে বিরুদ্ধ মত উঠেছে। তার জায়গায় সেখানে যাবেন বিসিসিআই সাধারণ সচিব অমিতাভ চৌধুরী। সিঙ্গাপুরে আইসিসির সভা অনুষ্ঠিত হবে ১৭ ও ১৮ অক্টোবর।-ক্রিকইনফো।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম