প্রিমিয়ার দাবায় বাকলিয়া একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৯, ২১:৩৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৯, ২১:৪৫

প্রিমিয়ার দাবায় বাকলিয়া একাদশ অপরাজিত চ্যাম্পিয়ন চট্টগ্রামে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাকলিয়া একাদশ। বিজয়ী দল ৭ খেলায় পূর্ণ ১৪ পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছে।

বাকলিয়া একাদশের হয়ে খেলেছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও আব্দুল মালেক। এছাড়া ফজলে নূর বাপ্পী ও মাইনুদ্দিন আহমেদ দলের অন্যতম সদস্য ছিলেন।

অপর দিকে কোয়ালিটি স্পোর্টস সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। এই দলটিতে ছিলেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজিব, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, রাকিবুল ইসলাম সাচ্চু, সামশুল হক ও আহমেদ হোসেন মজুমদার।

৯ পয়েন্ট নিয়ে ফ্রেন্ডস ক্লাব তৃতীয়। এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সমিতি চতুর্থ, লিটল ব্রাদার্স পঞ্চম, পিডিবি রিক্রিয়েশন ক্লাব ষষ্ঠ, বোয়ালখালী উপজেলা সপ্তম ও আগ্রাবাদ কমরেড ক্লাব অষ্টম হয়েছে। শেষের দুটি দল আগামীবার প্রথম বিভাগে খেলবে।

প্রিমিয়ার ছাড়াও এমএ আজিজ স্টেডিয়ামের কনভেনশন হলে প্রথম বিভাগ লিগে আজ চ্যাম্পিয়ন হয়েছে রেলওয়ে রেঞ্জার্স । তাদের পয়েন্ট হলো ১৪। রানার্সআপ পাঁচলাইস যুব সংঘের পয়েন্ট ছিলো ১১।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
মেসির ৪ গোল: প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ
মেসির ৪ গোল: প্রশংসার ভাষা খুঁজে পাচ্ছেন না কোচ
হঠাৎ সিদ্ধান্ত বদল বাফুফের, পদ হারালেন সাবেক ফুটবলার
হঠাৎ সিদ্ধান্ত বদল বাফুফের, পদ হারালেন সাবেক ফুটবলার
‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান মোজতবা খামেনির
‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে মুসলিম বিশ্বকে রুখে দাঁড়ানোর আহ্বান মোজতবা খামেনির
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল