টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে আলাদা গ্রুপে বাংলাদেশ-শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০১৯, ১১:০৪ আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ১১:২৮

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে আলাদা গ্রুপে বাংলাদেশ-শ্রীলঙ্কা আগেই জানা ছিলো ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলতে পারছে না বাংলাদেশ ও শ্রীলঙ্কা। র‌্যাংকিংয়ের সেরা আটের বাইরে থাকাতে এই পরিণতি দুই দলের। মঙ্গলবার সেই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি।

সূচি অনুযায়ী বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে প্রথম পর্বের খেলা শুরু হবে আগে আলাদা গ্রুপে ভাগ হয়ে। ফলে সহজেই বাছাইয়ের বৈতরণী পার হওয়ার সুযোগ থাকছে দুই দলের। বাছাই পর্বের এই খেলা শেষে চারটি দল জায়গা পাবে সুপার টুয়েলভ (১২)-এ। বাছাই পর্বের খেলায় বাংলাদেশ পড়েছে গ্রুপ বি-তে আর শ্রীলঙ্কা গ্রুপ-এ-তে। প্রতিটি গ্রুপে থাকছে চারটি দল।

প্রথম রাউন্ডের খেলা শুরু হবে ২০২০ সালের ১৮ অক্টোবর, চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। হোবার্টে সহযোগীদের সঙ্গে বাংলাদেশের খেলাগুলো হবে ১৯, ২১, ২৩ অক্টোবর। বাছাইয়ের পরই সুপার টুয়েলভের খেলা শুরু হবে ২৪ অক্টোবর থেকে, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এই পর্বে গ্রুপ থাকবে দুটি। গ্রুপ-১ -এ খেলবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, প্রথম পর্বে গ্রুপ ‘এ’ থেকে আসা গ্রুপ চ্যাম্পিয়ন ও প্রথম পর্বে গ্রুপ ‘বি’ থেকে আসা রানার্স আপ দল। অর্থাৎ টি-টোয়েন্টি এই বিশ্বকাপে গ্রুপ পর্বে মুখোমুখি হওয়ার কোনও সুযোগ পাচ্ছে না ভারত ও পাকিস্তান।২০১১ সালের পর এমনটি হতে যাচ্ছে।

গ্রুপ-২-এ খেলবে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, প্রথম পর্বে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন, প্রথম পর্বে গ্রুপ এ- রানার্স আপ।

 সিডনিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল হবে ১১ নভেম্বর, ১২ নভেম্বর অ্যাডিলেডে হবে দ্বিতীয় সেমিফাইনাল। মেলবোর্নে ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ নভেম্বর।  মোট ৭ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৪৫টি ম্যাচ।

/এফআইআর/
সম্পর্কিত
স্টাবসকে বাদ দিয়ে দলে বড় পরিবর্তনের পথে দক্ষিণ আফ্রিকা
একের পর এক পুরস্কার, এবার লাগেজের ওজন নিয়ে চিন্তায় হোপ!
হোবার্টেই থাকছেন রিশাদ, এবার সঙ্গী জাম্পা!
সর্বশেষ খবর
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
শেখ হাসিনা ও বেনজীরের অনুসন্ধান নিয়ে নতুন করে যা জানালো দুদক
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে : জেলেনস্কি
যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করেছে : জেলেনস্কি
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা
লংমার্চের স্মৃতিচারণ এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা