বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের ট্রফি উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৪:০৫আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৪:১০

বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের ট্রফি উন্মোচন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের লোগো উন্মোচন হয়েছিলো আগেই। এবার বাকি ছিলো ট্রফি উন্মোচন। রবিবার রাতে হয়ে গেলো সেটাও। যেখানে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

এশিয়ান ট্যুর ওপেনের গলফ প্রতিযোগিতা আগেও ঢাকায় হয়েছে চারবার। তবে এবারই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। ৩ থেকে ৬ এপ্রিল কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন। এবারের আসরটি পঞ্চমবারের মতো আয়োজন করছে বাংলাদেশ।

কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লে. জেনারেল মো. শামসুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

এছাড়া বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ সিদ্দিকি, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক রিক হক শিকদার ও রণ হক শিকদার, ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী মোস্তাক আহমেদ।

সাড়ে তিন লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই প্রতিযোগিতায় ২২ দেশের ১৪৬ জন গলফার অংশ নেবেন। বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৪৬জন। যেখানে ৪০জন পেশাদার বাকি ৬জন সৌখিন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম