সরফরাজের কাছে বিশ্বকাপের সব প্রতিপক্ষই ভারত!

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০১৯, ১৩:০১আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৩:০৬

সরফরাজের কাছে বিশ্বকাপের সব প্রতিপক্ষই ভারত! আর কয়দিন বাদেই বিশ্বকাপ। ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান বিশ্বকাপের আগে প্রস্তুতি নিবে ইংল্যান্ডে। সেখানে ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে তারা। মূল মঞ্চে তাদের মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও। উত্তাপ ছড়ানো সেই ম্যাচ নিয়ে যখন পাকিস্তান অধিনায়ক সরফরাজকে প্রশ্ন করা হলো, তখন চর্চিত হাইপটাকে পাত্তা দিলেন না। বললেন বিশ্বকাপের ৯টি দলের সঙ্গে একই গুরুত্ব নিয়ে খেলবে পাকিস্তান। তাই সব প্রতিপক্ষকেই মনে করছেন ভারত হিসেবে!

বৈশ্বিক মঞ্চ ছাড়া খুব একটা দেখা হয় না ভারত ও পাকিস্তানের। কাশ্মির নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দুই দলের সম্পর্ক হয়ে দাঁড়িয়েছে আরও বৈরী। তাই মূল মঞ্চে লড়াইয়ের আগে কথার লড়াইয়ে উত্তাপ ছড়াতে চাইলেন সরফরাজ। ভারত-পাকিস্তান ম্যাচের দ্বৈরথ নিয়ে যখন নানা আলোচনা, তখন এই ম্যাচ নিয়ে প্রশ্নের জবাবে সরফরাজের উত্তরটা ছিলো এমন, ‘আমাদের জন্য ৯টি ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই সব ম্যাচকে ভারতের বিপক্ষে ম্যাচ হিসেবে মনে করবো।’

বিশ্বকাপে পাকিস্তান তাদের মিশন শুরু হবে ৩১ মে। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সাম্প্রতিক ফর্মে খুব একটা ভালো অবস্থাতেও নেই তারা। তাই আন্ডারডগ তকমায় বিশেষায়িত করা হচ্ছে পাকিস্তানকে। এমন বিশেষণ নিজেও উপভোগ করছেন সরফরাজ। যদিও এখান থেকে ইতিবাচক রসদ খুঁজে নিচ্ছেন তিনি, ‘দেখুন যখন আমরা ফেভারিট হিসেবে যাই তখনই সমস্যা হয়ে দাঁড়ায়। যদি আন্ডারডগ হয়ে যাই, তাহলে বাকিরা ভয় পায়। তাই মনে করি এভাবে গেলে চাপটা আমাদের ওপর থেকে নেমে যায়।’

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের