শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মৌমাছির আক্রমণ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২৮ জুন ২০১৯, ১৯:৫৭আপডেট : ২৮ জুন ২০১৯, ২০:০৩

মাঠে এভাবেই শুয়ে পড়েন ক্রিস মরিস। ডারহামে শ্রীলঙ্কার ইনিংসে তখন ৪৭.৫ ওভার চলছিল। ব্যাট করছিলেন উদানা ও লাকমল। খেলা বাদ দিয়ে তখন আচমকা সবাই শুয়ে পড়লেন মাঠের মধ্যে! প্রোটিয়া, লঙ্কান ক্রিকেটাররা ছিলেনই, শুয়ে পড়াদের দলে ছিলেন আম্পায়াররাও! অবস্থাদৃষ্টে ভীতিকর মনে হচ্ছিল সেই পরিস্থিতি। কিছু বুঝে ওঠার আগে টিভিতে জুম করে দেখানোর পর বোঝা গেলো এমন হওয়ার কারণটা আসলে মাঠে এক ঝাঁক মৌমাছির আক্রমণ!

মৌমাছির আক্রমণ থেকে বাঁচতেই সবাই শুয়ে পড়েছিলেন মাঠের মধ্যে। তাতে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। মৌমাছি ঝাঁক সরে গেলে ফের পুনরায় গড়ায় ম্যাচ।

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে এমন মৌমাছি হানা দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে এই দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচেই একই রকম ঘটেছিল জোহানেসবার্গে।

পুরো মাঠের দৃশ্য। ক্রিকেটাররা শুয়ে পড়েছিলেন তখনও। অবশ্য তখন খেলা বন্ধ ছিল প্রায় ঘণ্টাখানেক। গ্রাউন্ড স্টাফরা মৌমাছি সরাতে ওষুধের ব্যবহার করার পরেই মাঠে গড়িয়েছিল খেলা। তাই আইসিসির বিশ্বকাপের টুইটার পেজও রসিকতা করলো দুই ম্যাচের ছবি দিয়ে। ক্যাপশন দিয়ে বুঝিয়ে দিলো মৌমাছির সঙ্গে দুই দেশের ইতিহাসটা বেশ পুরনো!

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম