আইসিসির ইভেন্টেও খেলতে পারছে না জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০১৯, ১৩:২৬আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৩:৩১

জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। একের পর এক ধাক্কা খেতে হচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেটকে। বোর্ডকে বহিষ্কারের শাস্তিতো ছিলই, এবার আইসিসির গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডে খেলতে দেওয়া হচ্ছে না জিম্বাবুয়ের চার নারী ক্রিকেটারকে। 

জুলাইয়ের পর ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ খেলবে গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের সদস্যরা। সেখানে জিম্বাবুয়ে নারী ক্রিকেট দলের অধিনায়ক আনে মুসোন্ডা, মুশাঙ্গে, তাসমিন গ্র্যাঙ্গার ও শার্নে মেয়ার্সের খেলার কথা ছিল। তার সঙ্গে কোচ অ্যাডাম চিফোরও সফর করার কথা ছিল। কিন্তু জিম্বাবুয়ে বোর্ডকে বহিষ্কারাদেশের পর তাদের ওপরেও একভাবে নিষেধাজ্ঞা আরোপ করলো আইসিসি।

আইসিসির নারী ক্রিকেট বিভাগের ম্যানেজার হলি কলভিনও জানালেন সে কথা। কোচ চিফোকে দেওয়া এক ইমেইলে তিনি জানান, ‘আমি নিশ্চিত আপনি জানেন আইসিসি বোর্ড জিম্বাবুয়ে ক্রিকেটকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আইসিসির বিভিন্ন ইভেন্টে জাতীয় দলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। যা মেয়েদের গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াড প্রোগ্রামের আওতার মধ্যে পড়ছে। তাই দুঃখের সঙ্গেই জানাচ্ছি, হেড কোচ হিসেবে আপনি ও চার ক্রিকেটার ইংল্যান্ডে খেলতে পারছেন না।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম