১৮১ রানে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০১৯, ২৩:৪২আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২৩:৫০

লিচ সেঞ্চুরি না পেলেও তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৮৫ রানে গুটিয়ে গেলেও দ্বিতীয় ইনিংসে শক্ত প্রতিরোধ দিয়েছে স্বাগতিকরা। অল্পের জন্য ইতিহাস গড়তে পারেননি জ্যাক লিচ। নাইটওয়াচম্যান হয়ে প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। ৮ রান দূরে থেকে বিদায় নিতে হয়েছে তাকে। অবশ্য তার দারুণ প্রতিরোধে ভর করে ১৮১ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। তারা দ্বিতীয় দিন শেষ করেছে ৯ উইকেটে ৩০৩ রানে।

লর্ডসে আইরিশদের বিপক্ষে একমাত্র এই টেস্টের দ্বিতীয় দিনের শুরুটাও ভালো ছিল না ইংল্যান্ডের। দলীয় ২৬ রানে মাত্র ৬ রান করে ফিরে যান বার্নস। তারপর মূল জুটিটা গড়েন জেসন রয় ও নাইটওয়াচম্যান লিচ।

রয়কে ৭২ রানে বিদায় দিয়ে ১৪৫ রানের দারুণ এই জুটি ভেঙে দেন থম্পসন। এরপর লিচও ফিরে গেছেন ৯২ রানে। তার বিদায়ের পর সেভাবে আর প্রতিরোধ গড়তে পারেনি ইংলিশরা। ৪ থেকে ৭ নম্বরে যোগ হয়েছে মাত্র ৫২ রান! যা ১৯৮৭ সালের পর টেস্টে সবচেয়ে বাজে নজির তাদের।

১৯১৪ সালের পর তৃতীয় সর্বোচ্চ বাজে এই পরিসংখ্যান। এমন অবস্থায় লিডটা আরও বাড়িয়ে নিতে লেজের দিকে কার্যকরী ভূমিকা রাখেন স্যাম কারান ও স্টুয়ার্ট ব্রড। ৩৭ রানে বিদায় নেন কারান। তবে ২১ রানে অপরাজিত আছেন ব্রড। সঙ্গে আছেন ওলি স্টোন। আলোক স্বল্পতা ও বৃষ্টিতে এদিন খেলা শেষ হয়েছে আগেভাগে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে