ফাইনালে ধর্মসেনার সিদ্ধান্তের পক্ষে আইসিসির যুক্তি

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০১৯, ১২:৩৮আপডেট : ২৮ জুলাই ২০১৯, ১২:৫৫

ফাইনালে কুমার ধর্মসেনার ৬ রান দেওয়ার মুহূর্ত। বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার কুমার ধর্মসেনার বিতর্কিত এক সিদ্ধান্ত নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে খুব। ওভার থ্রোয়ের পর ৫ রানের বদলে ৬ রান দিয়েছিলেন তিনি। আর এই সিদ্ধান্ত দেওয়ার যৌক্তিকতা নিয়ে বিতর্ক হলেও অবশেষে মুখ খুলেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ধর্মসেনার পক্ষেই যুক্তি দেখিয়েছে শেষ পর্যন্ত। 

১৪ জুলাই ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার এই ফাইনালটি ছিল শ্বাসরূদ্ধকর। নির্ধারিত ৫০ ওভারের খেলায় ৩ বলে প্রয়োজন ছিল ৯ রানের। সেই সময় গাপটিলের ওভার থ্রোতে আসা বল বেন স্টোকসের ব্যাটে লেগে চলে যায় বাউন্ডারিতে। দুই রান যোগ করে অনফিল্ড আম্পায়ার ধর্মসেনা মোট রান প্রদান করেন ৬। ধর্মসেনা অবশ্য জানিয়েছিলেন, সিদ্ধান্তটি যৌথ আলোচনার ফসল ছিল। আরেক সঙ্গী আম্পায়ার এরাসমুসের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্তটি দিয়েছিলেন।

এই সিদ্ধান্তকে সঠিক দাবি করে আইসিসির জেনারেল ম্যানেজার জিওফ অ্যালার্ডিস জানিয়েছেন, ‘ওই মুহূর্তে থ্রো ছোড়ার পর ব্যাটসম্যান দুজন একে অপরকে অতিক্রম করেছে কিনা তা দেখেই সিদ্ধান্ত নিতে হতো। ওই ডেলিভারির পর যথাসম্ভব যোগাযোগের সব কিছু মেনেই তারা সিদ্ধান্ত নিয়েছেন। তাই এই ক্ষেত্রে সব প্রক্রিয়া মেনে সিদ্ধান্তটি তারা নিয়েছিলেন।’

সে সময় টিভি রিপ্লের সহযোগিতা নেওয়া যেত কিনা এমন প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন আইসিসির এই কর্তা, ‘দেখুন তারা যখন সিদ্ধান্ত নিচ্ছিলেন তখন তারা আইন সম্পর্কে ভালো করেই অবগত ছিলেন। ওই সময়ে কিন্তু থার্ড আম্পায়ারের কাছে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। আবার যখন নাকি অনফিল্ড আম্পায়াররা সিদ্ধান্ত নেন তখন ম্যাচ রেফারি হস্তক্ষেপ করতে পারেন না।’    

নির্ধারিত ৫০ ওভারে খেলা টাই হওয়ার পরেও তা গড়ায় সুপার ওভারে। এমন পরিস্থিতিতে যৌথ বিজয়ীর তুলনায় একজন বিজয়ীকে বেছে নেওয়ার পক্ষে গুরুত্ব দিয়েছেন অ্যালার্ডিস, ‘দেখুন সঙ্গতিপূর্ণ এটাই যে বিশ্বকাপে একজন বিজয়ী প্রয়োজন। ফাইনাল টাই হলে সুপার ওভারে বিজয়ী নির্ধারিত হবে এমন প্রক্রিয়া খেলার মধ্যেই ছিল। এটা কিন্তু ২০১১, ২০১৫ বিশ্বকাপেও ছিল।’

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম