কিউইদের সহায়তায় থিলান সামারাবিরা

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০১৯, ১৩:২৯ আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৩:৩১

থিলান সামারাবিরা। সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবিরা এবার নতুন মিশনে যোগ দিলেন নিউজিল্যান্ড দলে। সাবেক লঙ্কান এই ক্রিকেটার এবার সহযোগিতা করবেন কিউইদের ব্যাটিং কোচ পিটার ফুলটনকে।

থিলান সামারাবিরার অভিজ্ঞতা কাজে লাগানোর কারণটা বেশ স্পষ্ট। আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা আসবে নিউজিল্যান্ড। আর স্পিন বান্ধব কন্ডিশন কীভাবে কাজে লাগাতে হয় সেই অভিজ্ঞতাই শেয়ার করবেন সফরকারীদের সঙ্গে।

৪২ বছর বয়সী থিলান এর আগে বাংলাদেশের হয়েও ব্যাটিং কোচের ভূমিকায় ছিলেন। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সময় অজিদের পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিউইদের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া ফুলটনের প্রথম সফর এটি। ক্রেইগ ম্যাকমিলান দায়িত্ব ছেড়ে দেওয়ার পর নতুন করে দায়িত্ব পেয়েছেন তিনি।

হেড কোচ গ্যারি স্টিড থিলানকে পেয়ে খুব উচ্ছ্বসিত। বিবৃতিতে বলেছেন, ‘থিলানকে স্বাগত জানাতে পেরে আমরা খুব আনন্দিত। শ্রীলঙ্কার টেস্ট পর্বে তার অভিজ্ঞতা আমাদের খুব কাজে দেবে।’

শ্রীলঙ্কায় নিউজিল্যান্ডের অতীত ইতিহাস খুব একটা ভালো নয়। ১৫ টেস্টে জিতেছে মাত্র ৪টি! এই দলে কেন উইলিয়ামসন আর রস টেলরই শ্রীলঙ্কায় টেস্ট খেলেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
দুবাইয়ে গেলে খালি পায়ে কেন হাঁটেন এবাদত? 
আফগানিস্তান টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শান্ত
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন হাসানের
সর্বশেষ খবর
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
হুথির ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেলো বাংলাদেশির
গুণী শিক্ষক সম্মাননা পেলেন যারা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কতজন 
গুণী শিক্ষক সম্মাননা পেলেন যারা, কোন শিক্ষা প্রতিষ্ঠানের কতজন 
এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে
এক বিদ্যালয়ে বজ্রপাতে অসুস্থ হয়ে ১৮ ছাত্রী হাসপাতালে
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের