বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ শেষে দেওয়া হলো পরিবারের জিম্মায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২৫, ১৯:১৫আপডেট : ১৬ মে ২০২৫, ১৯:১৫

রাজধানীর কাকরাইলে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) দুপুরে তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সন্ধ্যায় অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তবে জিজ্ঞাসাবাদের ফলে কী তথ্য পাওয়া গেছে কিংবা শিক্ষার্থী কেন তথ্য উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মেরেছেন—সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ডিএমপির মিডিয়া উইং থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, “তথ্য উপদেষ্টার দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।”

উল্লেখ্য, গত ১৪ মে রাতে কাকরাইল মসজিদের সামনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসেন। আলোচনার এক পর্যায়ে হঠাৎ তার দিকে একটি প্লাস্টিকের পানির বোতল ছুড়ে মারা হয়। ঘটনাটি উপস্থিত সবাইকে হতবাক করে দেয়। তবে এতে উপদেষ্টা গুরুতর আহত হননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বোতল নিক্ষেপের সঙ্গে সঙ্গে এক তরুণ ভিড়ের মধ্যে মিশে যান। তার মুখ আংশিক দৃশ্যমান ছিল। পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে