স্টোকসের কাছে সেরা মুহূর্তের একটি এই টেস্ট জয়

স্পোর্টস ডেস্ক
২৬ আগস্ট ২০১৯, ১৪:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৯, ১৪:০৭

ইংল্যান্ডকে অবিশ্বাস্য এক টেস্ট জেতাতে ভূমিকা রেখেছেন বেন স্টোকস। বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়ে ভূমিকা ছিল বেন স্টোকসের। সেই রেশ কাটতে না কাটতে ইংলিশদের আরেক অবিশ্বাস্য জয় উপহার দিলেন অ্যাশেজের তৃতীয় টেস্টে। হেডিংলিতে তার বীরত্বপূর্ণ ১৩৫ রানের ইনিংসে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়ে সিরিজ বাঁচিয়ে রাখতে পেরেছে ইংল্যান্ড। স্টোকস জানালেন, তার কাছে বিশ্বকাপের পর সেরা দুই মুহূর্তের একটি হিসেবে জায়গা করে নিয়েছে এই টেস্ট জিততে তার নেওয়া শেষ বাউন্ডারি। 

স্কাইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টোকস জানান তার প্রতিক্রিয়া, ‘বিশ্বকাপের ম্যাচের সঙ্গে আমি কিন্তু এর মিল খুঁজে পাই। সত্যিই অবিশ্বাস্য, মাঠে আমার অন্যতম একটি মুহূর্ত যা কখনও ভুলবো না। অবশ্য আমি নিশ্চিত নই এমনটি আর হবে কিনা। আমার শুধু শেষটা ঠিকমতো করার চেষ্টা ছিল।’

স্টোকস অবিশ্বাস্য এক টেস্টই জিতিয়েছেন ইংল্যান্ডকে। যখন ৯ উইকেট পড়ে তখন মাঠে নামেন শেষ ব্যাটসম্যান জ্যাক লিচ। নতুন নামা এই টেলএন্ডারকে সঙ্গে নিয়ে জয়ের জন্য ইংলিশদের প্রয়োজন ছিল আরও ৭৩ রান। বেন স্টোকস সেই অবিশ্বাস্য কাজটাই করেছেন ১০.২ ওভারে। স্টোকস অবশ্য শেষের মুহূর্ত প্রসঙ্গে জানান বিস্তারিত, ‘লিচ যখন নামলো তখন এটা পরিষ্কার হয়েগিয়েছিল আমাদের কী করতে হবে। ওকে শুধু বলছিলাম আমি শুধু ৫ বল খেলবো আর তুমি খেলবে একটি। লিচ এমনটা আগেও করেছে। বলতে গেলে নাইটওয়াচম্যান হিসেবে ও অসাধারণ। ও কিন্তু ৯২ রানের মতো অবিশ্বাস্য ইনিংসও উপহার দিয়েছে। তাকে আমি সেভাবেই সহায়তা করেছি। তবে আমি শেষ দিকে কিছু দেখছিলাম না, শুধু কী হয় তার অপেক্ষায় ছিলাম।’

আশা বাঁচিয়ে রাখতে পেরে বেশ তৃপ্তি ঝরেছে স্টোকসের কণ্ঠে, ‘অ্যাশেজে টিকে থাকতে এই টেস্ট জিততেই হতো আমাদের। আমরা তা করে দেখিয়েছি, এখন আমাদের পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। এখান থেকে ইতিবাচক অনেক কিছুই নিয়ে যাবো পরের ম্যাচে।’

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান