ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত শ্রীনিবাসনের টি-টোয়েন্টি লিগ

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৪৮

টুর্নামেন্ট ট্রফি উন্মোচনের মুহূর্তে শ্রীনিবাসন ও ধোনি এক সময় ভারতীয় ক্রিকেটের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন শ্রীনিবাসন। আন্তর্জাতিক ক্রিকেটেও বিতর্কিতভাবে প্রভাব বিস্তার করেছিলেন আইসিসি চেয়ারম্যান হয়ে। পরিবর্তিত পরিস্থিতিতে সেই শ্রীনিবাসন সাইড লাইনে গিয়েও কলকাঠি নেড়েছিলেন। আলাদাভাবে সৃষ্টি করেছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগ। তার পরিচালনায় তৈরি হওয়া সেই লিগের বিরুদ্ধে উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ চলে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে। যখন বিসিসিআই থেকে শ্রীনিবাসনকে সরিয়ে দেওয়া হয়, তখনই রাজ্য সংস্থায় থেকে প্রভাব বিস্তার করতে এই লিগ চালু করেছিলেন তিনি। তামিলনাড়ু ক্রিকেট সংস্থার প্রভাবশালী হিসেবে যথেষ্ট নাম ডাক আছে তার। সেই লিগেই বিভিন্ন ক্রিকেটারদের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব এসেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট আকসুও তদন্তে নেমেছে এর বিরুদ্ধে। সংস্থাটির প্রধান অজিত সিং জানিয়েছেন চতুর্থ মৌসুমে এমন পাতানোর প্রস্তাব এসেছে অনেকগুলো। ১৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত আটটি দলের ম্যাচে এমন প্রস্তাব এসেছে। তবে এসব প্রস্তাবের বিষয়টি নজরে এনেছেন ক্রিকেটাররাই। তাই তদন্ত হচ্ছে কারা এসব প্রস্তাব এনেছেন। জানা গেছে আটজন ক্রিকেটারের কাছে এমন প্রস্তাব গেছে।

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ শুরু হয় ২০১৬ সালে। শ্রীনিবাসনের কর্মকৌশলে চালু হয় এই লিগ। এতে হাই প্রোফাইল অনেক ক্রিকেটারই সম্পৃক্ত রয়েছেন শুরু হওয়ার পর থেকে। মহেন্দ্র সিং ধোনি, শেন ওয়াটসন, ম্যাথু হেইডেন, মাইকেল হাসিরা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী