মাহমুদুলের সেঞ্চুরিতে কিউইদের বিপক্ষে সিরিজ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১১:৩৭আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১২:১০

সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়। আগের ওয়ানডেতে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি না হওয়ার আক্ষেপে পুড়েছিলেন মাহমুদুল হাসান জয়। তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সেঞ্চুরি তো করলেনই, একই সঙ্গে দুই ম্যাচ হাতে রেখে কিউইদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করলেন অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলে।

বরাবরের মতো তৃতীয় ওয়ানডেতেও বল হাতে কিউইদের ওপর আধিপত্য বিস্তার করেছেন বোলাররা। টস জেতার পর নিয়ন্ত্রিত বল করে নিউজিল্যান্ডের স্কোরটাকে বেশি বড় হতে দেয়নি অনূর্ধ্ব-১৯ দলের বোলাররা। বাকিরা থিতু না হতে পারলেও কিউইদের ইনিংসটা বড় হয়েছে লেলম্যানের সেঞ্চুরির কল্যাণে। তার অপরাজিত ১১৬ রানের ইনিংসটিই ছিল দলটির সর্বোচ্চ ও একমাত্র দাপুটে ইনিংস। তাতে নিউজিল্যান্ড ৮ উইকেট হারিয়ে তোলে ২২৩ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তানজিম হাসান সাকিব, অভিষেক দাস ও হাসান মুরাদ। একটি নিয়েছেন শরিফুল ইসলাম।

২২৪ রানের লক্ষ্যে খেলতে নামা বাংলাদেশ অবশ্য তৃতীয় ওভারে ওপেনার অনিক সরকারের উইকেটটি হারিয়ে বসেছিল। সেখান থেকে পরিস্থিতি সামাল দিয়ে জয়ের মঞ্চ গড়ে দেয় মাহমুদুল হাসান জয় ও ওপেনার তানজিদ হাসানের জুটি। তানজিদ হাসান জুটি গড়ে ৬৫ রানে ফিরলেও মাহমুদুল জয় অবিচল ছিলেন নিজের লক্ষ্যে। তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেন। হৃদয় ৫১ রানে অপরাজিত ছিলেন। জয় ৯৫ বলে ১৬টি চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ১০৩ রানে। বাংলাদেশ ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ৩৬.৫ ওভারে।

/এফআইআর/এমএমজে/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি