নাটকীয় জয়ে সিরিজে সমতায় বাংলাদেশ ‘এ’ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৯, ২৩:১৯ আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ২৩:২৫

শট খেলার পথে আবু হায়দার। শ্রীলঙ্কায় ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে হারলেও দ্বিতীয় ম্যাচটা নাটকীয়ভাবে জিতে সিরেজে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। শ্রীলঙ্কা ‘এ’ দলকে তারা হারিয়েছে মাত্র ১ উইকেটে!

কলম্বোতে ২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে মোহাম্মদ নাঈমের ৬৮ রানের দায়িত্বশীল ইনিংসের পর বাংলাদেশ জয়ের লক্ষ্যে অবিচল থাকে অধিনায়ক মোহাম্মদ মিঠুনের দৃঢ়তায়। কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলে একটা পর্যায় হারের শঙ্কা উঁকি দিতে থাকে বাংলাদেশ দলে।

মিঠুন যখন ৫২ রানে ফিরে যান তখন স্কোর ছিল ৫ উইকেটে ১৯০। অথচ শক্ত এই অবস্থান থেকে নড়বড়ে পরিস্থিতির জন্ম দেয় বাংলাদেশ ‘এ’ দল। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রানের। তখন হাতে মাত্র দুই উইকেট। ৪৯.৫ ওভারে ২২৬ রানে পতন ঘটেছিল নবম উইকেটেরও। শেষ বলে জিততে প্রয়োজন ছিল এক রানের। লেজের দিকে ১১ রানে ক্রিজে থাকা সানজামুল ইসলামের ব্যাটেই শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে বাংলাদেশ ‘এ’ দল।

তার আগে টস জিতে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। নিয়ন্ত্রিত বোলিং করে লঙ্কানদের স্কোর বড় হতে দেননি সফরকারী বোলাররা। কামিন্দু মেন্ডিসের সর্বোচ্চ ৬১ আর প্রিয়মল পেরেরার ৫২ রানে ভর করে ৯ উইকেটে ২২৬ রান তুলতে পারে শ্রীলঙ্কা ‘এ’ দল। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আবু হায়দার, এবাদত হোসেন ও সানজামুল ইসলাম। একটি করে নিয়েছেন সাইফ হাসান, আফিফ হোসেন ও আবু জায়েদ।   

/এফআইআর/
সম্পর্কিত
নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ভারতীয় স্পিনারের ইতিহাস 
আজম খানের মৃত্যুর ভুয়া খবর, হাসতে হাসতে উড়িয়ে দিলেন তিনি
নিলামের সর্বোচ্চ ক্যাটাগরিতে তাসকিন
সর্বশেষ খবর
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
হোয়াটসঅ্যাপ বিজনেসে ভারতীয়দের দিতে হবে আরও বেশি টাকা
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
আসিয়ান কাপে পয়েন্টশূন্য, তবু সাফের প্রস্তুতিতে ইতিবাচক সোহেল
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ: শ্রমিকদের চিৎকার
লাইটার জাহাজ শেষ, আল্লাহরে, ইন্না লিল্লাহ: শ্রমিকদের চিৎকার
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ