ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১১ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
১৫ মে ২০২৫, ১৯:২৯আপডেট : ১৫ মে ২০২৫, ১৯:২৯

অবৈধভাবে ভারতে গিয়ে আটক হয়ে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১১ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার বেলা ২টার দিকে ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। প্রায় আট মাস আগে দালালের মাধ্যমে ভারতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন। 

তারা হলেন- কুমিল্লার ফারজানা আহমেদ নিপা, ফেনীর মো. ইব্রাহিম, বাগেরহাটের হেলাল জমদ্দার, রাজশাহীর মো. আকরামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের কবীর শেখ, রাহুল শেখ, মো. আশরাফুল হক, সুমন রানা, বদরুল ইসলাম, মো. আব্দুল মান্নান ও মো. রুহুল আমিন।

দীর্ঘদিন পর স্বজনদের কাছে ফিরে স্থলবন্দর এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ফারজানা আহমেদ নিপা বলেন, ‘ভালো কাজের কথা বলে দালালের খপ্পরে পড়ে ৯ মাস আগে কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলাম। ভারতের প্রবেশের পরদিনই সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ি। যেতে হয় জেলে। অবশেষে কারাভোগের পর আদালতের মাধ্যমে মুক্তি পেয়ে দেশে ফিরেছি।’

তাদের হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ত্রিপুরার আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব আলমাস হোসেন, কনস্যুলার অ্যাসিস্টেন্ট ওমর শরীফ, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জি এম রাশেদুল ইসলাম, ইমিগ্রেশনের ওসি আব্দুস সাত্তার, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন, আইসিপি ক্যাম্প কমান্ডার মো. মুখলেছুর রহমান, ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মো. শিহাবুল হোসেন।

ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব আলমাস হোসেন ও কনস্যুলার অ্যাসিস্টেন্ট ওমর শরীফ জানান, প্রায় আট মাস আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তারা। কারাভোগ শেষে তাদের ত্রিপুরার অস্থায়ী ডিটেনশন সেন্টারে রাখা হয়। জানতে পেরে বাংলাদেশ সরকার তাদের নাম ঠিকানা পাঠায়। নাগরিকত্ব যাচাই শেষে ১১ জনকে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়।

/এএম/
সম্পর্কিত
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন